‘পরিবারের একমাত্র রোজগেরে সদস্য হয়ে দেড় বছর কাজ না থাকাটা খুব কষ্টের…’ অভাব কতটা নিষ্ঠুর, তার জ্বলজ্যান্ত প্রমাণ অভিনেত্রী শ্রুতি দাস!

টেলিভিশনের পর্দায় (Television) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। বেশ কয়েক বছর হল শ্রুতি টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকে (Television Serial) অভিনয় করছেন। শুরুটা হয়েছিল জি বাংলার হাত ধরে। ত্রিনয়নী ধারাবাহিকের হাত ধরে প্রথম দর্শকের মাঝে পরিচয় পেয়েছিলেন তিনি। এরপর একে একে বিভিন্ন ধারাবাহিককে দেখা গিয়েছে তাকে। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক রাঙা বউতে। এই ধারাবাহিকে শ্রুতির বিপরীতে অভিনয় করছে অভিনেতা গৌরব। তবে আজ যেখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রুতি সেখানে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে।

শ্রুতি দাস কাটোয়ার মেয়ে। তাঁর গায়ের রং নিয়ে নানা জন কটাক্ষ করেন কেরিয়ারের শুরু থেকেই। কিন্তু শ্রুতি চুপ থাকেননি। তিনি প্রতিবাদ করেছেন বারবার। এমনকি অডিশন দিতে গিয়েই রূপ নিয়ে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে। শুনতে হয়েছিল তাঁকে নাকি সামনে এক ও ছবিতে আরেক দেখতে। তাই আর জন্য প্রশ্ন না করে ফিরে গিয়েছিলেন নিরাশ হয়েই।

এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে শ্রুতিকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে। অভিনেত্রীর গায়ের রং নিয়ে বারবার নেটিজেনদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। এমনকি অভিনেত্রীর স্বামী স্বর্ণেন্দুও নাকি প্রথমদিন শ্রুতিকে দেখে এই একই প্রশ্ন করেছিলেন। তবে সেই সব এখন অতীত। ত্রিনয়নী ধারাবাহিক চলাকালীন একে অপরের প্রেমে পড়েন এবং ২০২৩ সালে তারা আইনিমতে ধুমধাম করে বিয়ে করেন।

তবে গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় আর দেখা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই বড় পর্দায় কাজ করেছেন। মিমি চক্রবর্তী অভিনীত ডাইনি ছবিতে বিশেষ চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও আগামী দিনে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আমার বস ছবিটি। সেখানেও অভিনেত্রীকে বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে।

আরও পড়ুনঃ ‘আল্লাহকে নিয়ে রসিকতা! জি বাংলাকে ধিক্কার জানাই’ প্রধান চ্যানেলের আসন্ন ধারাবাহিকের প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুসলমান দর্শক!

তবে টেলিভিশনের পর্দায় কাজ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী। শ্রুতির কথায়, ‘গত দেড় বছর ধরে আমি টেলিভিশনের সাথে যুক্ত নই। কাজের অফার যে আসেনি তা নয় কিন্তু আমি নিজেকে সেই কাজের যোগ্য মনে করিনি। তাই জন্য করা হয়নি। আমার মনে হয়েছে আরও কিছুটা সময় দরকার। তবে ২০২৪ অনেক ভালো ভালো কাজ করেছি। যেগুলো এই ২০২৫ এ এসে মুক্তি পাচ্ছে। এই মুহূর্তে আমি কাজ নিয়ে ৫০ শতাংশ খুশি এবং ৫০ শতাংশ স্ট্রাগল করছি। কারণ মধ্যবিত্ত পরিবারে আমি একমাত্র আরিং মেম্বার।’

Back to top button