“বাবা ছাড়া আমি বাঁচব কি করে? সব শেষ হয়ে গেল আমার!”— বাবাই ছিল বেঁচে থাকার একমাত্র লক্ষ্য! বাবার অকাল মৃ’ত্যুতে ভেঙে পড়েছেন সম্পূর্ণা লাহিড়ী!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) একের পর এক জনপ্রিয় অভিনেতার মৃত্যু সংবাদে নেমে এসেছে শোকের ছায়া। কিছুদিন আগেই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক নীলাদ্রি লাহিড়ীর (Niladri Lahiri) মৃত্যুতে শোকোস্তব্ধ হয়ে পড়েছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। সম্পূর্ণা লাহিড়ী নিজের বাবাকে হারিয়ে একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন। বাবাকে এত তাড়াতাড়ি হারাতে হবে তিনি কল্পনাও করতে পারেননি।

চলতি সপ্তাহের গত সোমবার অর্থাৎ ২৮ শে জুলাই হঠাৎ করেই রাতে তার মৃত্যু সংবাদ আসে। তার মৃত্যু সংবাদে হতভম্ব হয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির মানুষজন। এত ভাল একজন মানুষ, এত ভাল সাবলীল একজন অভিনেতার হঠাৎ করে এভাবে চলে যাওয়ায় বেশ ক্ষতির মুখে পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশেষ করে মেগা ধারাবাহিক জগতে তার অবদান সত্যি অনুস্বীকার্য। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব সমানভাবে সামলেছেন অভিনেতা।

মৃত্যুর কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বাড়িতেই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বাইপাস সার্জারিও করা হয় তার, কিন্তু শেষ রক্ষা হলো না। মাত্র ৬৬ বছর বয়সেই অকাল প্রয়াণ হলো অভিনেতার। মৃত্যুর পরে অভিনেতার মেয়ে সম্পূর্ণা লাহিড়ী কি জানালেন আসুন জেনে নেওয়া যাক। মিঠাই, কোন গোপনে মন ভেসেছে, শুভদৃষ্টি, জগদ্ধাত্রীর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অসুস্থতা নিয়েও কাজ করেছেন ফ্লোরে।

বাবার মৃত্যুর পর অভিনেত্রী সম্পূর্ণা বলেন, “কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বাবার। আজ চেকআপ ছিল, কিন্তু তাও যাওয়া হল না। সব কিছু শেষ হয়ে গেল আমার। বাবাই আমার সব ছিল।” বাবার হাত ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মেয়ে সম্পূর্ণা। বাবা শিখিয়েছিলেন স্বপ্ন দেখতে, বাবার কাছেই অভিনয়ের হাতেখড়ি। সেই বাবাই চিরজীবনের মতো তাকে ছেড়ে চলে গেল। এটা অভিনেত্রী মেনে নিতে পারছেন না।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টার মধ্যেই বাজিমাত! শিরিনের মুখোশ খুলে ব্রাইট মাইন্ডসের আসল চ্যাম্পিয়ন হল ন্যাড়া গোয়ালের পারুল!

অভিনেতার অকাল প্রয়াণে শোক বার্তা জানিয়েছেন অভিনেতা, অভিনেত্রী পরিচালকেরা। অভিনেতার চলে যাওয়াতে এই ক্ষতি কখনো পূরণ করতে পারবেনা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমরা আশা করব লাহিড়ী পরিবার যেন খুব তাড়াতাড়ি এই দুঃসময় কাটিয়ে উঠতে পারে। অভিনেত্রী সম্পূর্ণা যেন অভিনয়ের মূল স্রোতে ফিরে আসেন খুব শীঘ্রই। অভিনেতার আত্মার শান্তি কামনা করি আমরা।

Back to top button