বিয়ের পিঁড়িতে বসার আগেই অভিনেত্রীর কোল জুড়ে ফুটফুটে সন্তান! সদ্যজাত সন্তানকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ঐন্দ্রিলা!

টলিউডের (Tollywood) জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। জনপ্রিয় অভিনেত্রী তো বটেই এছাড়াও অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) প্রেমিকা হিসেবেও ইন্ডাস্ট্রিতে তার পরিচয় আছে। এবারে অভিনেত্রীর বিরুদ্ধে উঠলো বিরাট বড় অভিযোগ। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন অভিনেত্রী। একাধিক ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন ঐন্দ্রিলা।
তারপর সাত পাঁকে বাধা ধারাবাহিকের হাত ধরে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। টেলিভিশনের ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ঐন্দ্রিলা পৌঁছে গিয়েছিলেন সকলের ঘরে ঘরে। তারপর দীর্ঘ কয়েকবছরের বিরতির পর ফাগুন বউ ধারাবাহিকের হাত ধরে ফিরে এসেছিলেন ছোট পর্দায়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করছেন অভিনেত্রী। খুব শীঘ্রই বড় পর্দায় আসছে অভিনেত্রীর নতুন ছবি। পরিচালক রাজা চন্দ ভূতুড়ে সিনেমার চন্দ্রবিন্দু তে জুটি বাঁধছে অঙ্কুশ ঐন্দ্রিলা।
তবে এরই মাঝে দর্শকদের সুখবর দিলেন ঐন্দ্রিলা। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি সুন্দর পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার কোলে একটি ফুটফুটে বাচ্চা। আর অভিনেত্রী সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘হ্যাপি ওয়ান মান্থ মাই প্রিন্সেস, মাম্মা লাভস ইউ।’
আর অভিনেত্রীর কোলে ছোট্ট শিশুটিকে দেখে তো সকলের মনেই কৌতূহল জন্মেছে। ঐন্দ্রিলার কোলে কে ওই ছোট্ট শিশুটি? তবে কি বিয়ের আগেই অঙ্কুশ ঐন্দ্রিলার জীবনে এলো নতুন সদস্য? বহুদিন ধরেই অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। তাঁদের সম্পর্কের বয়স প্রায় ১০ বছর। এবার তাঁদের সাতপাকে বাঁধা পড়তে দেখতে চান অনুরাগীরা।
আরও পড়ুনঃ মুখ ফিরিয়ে নিয়েছে স্বার্থপর পরিবার! চরম বিপদে শুভর ভরসা পরিচারিকা স্টিফেনি! মায়ের মতন নায়িকার খেয়াল রাখছে সে! দর্শকদের মন কেড়ে নিয়েছে এই মিষ্টি সম্পর্ক!
তবে পোস্টে অঙ্কুশ ঐন্দ্রিলার নয়। বরং টলিপাড়ার পরিচিত মুখ চলচ্চিত্র পরিবেশক শতদীপ সাহার পরিবারে এসেছে কন্যা সন্তান। ফুটফুটে শিশু কন্যার জন্ম দিয়েছেন শতদীপের স্ত্রী দেবশ্রী। তাকেই কোলে নিয়ে এই ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা।

