‘আমার এসবে খুব ভয়, মাকেও দেখিনি কখনও এসব করতে, আজকালকার অভিনেত্রীরা…’ বর্তমান অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি নিয়ে বিস্ফোর মমতা শঙ্কর!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) ঝাঁ চকচকে পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য অভিনেতা অভিনেত্রীরা কতকিছুই না করেন। সম্প্রতি সেরকম এক কাণ্ড ঘটিয়ে বসেছেন উরফি জাভেদ (Urfi Javed)। কসমেটিক্স সার্জারি করতে গিয়ে ঠোঁট, মুখ ফুলিয়ে বসেছেন উরফি। যা নিয়ে সারা সোশ্যাল মিডিয়াতে চলছে হাসাহাসি, ঠাট্টা, তামাশা।
একবার এক সাক্ষাৎকারে উরফি অকপটে জানিয়েছেন, খুব অল্প বয়সে তিনি একবার লিপ ফিলিং করিয়েছিলেন, যার ফলাফল হয়েছিল মারাত্মক। ১৮ বছর বয়সে তিনি লিপ ফিলিং করিয়েছিলেন। কিন্তু সেই ভয়ংকর পরিণতির জন্য পরবর্তীকালে তা অস্ত্রোপচারের মাধ্যমে আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছেন।
বর্তমান সময়ে ফিলার্স, কসমেটিক সার্জারি খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বলিপাড়া থেকে টলিপাড়া সব ইন্ডাস্ট্রির নায়িকারাই প্রায় এই ধরনের সার্জারি করিয়ে থাকেন। সম্প্রতি টলিউডের আরেক অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও সোশ্যাল মিডিয়াতে এর জন্য নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এখন তো অনেক অভিনেত্রীকে চিনতেই পারি না। ভগবান আমাদের রূপ দিয়েছে তা সতেজ, সুস্থ রাখার জন্য। কৃত্রিম উপায়ে তা অন্য রকম করার কোনও দরকার আমি খুঁজে পাই না।”
এবারে এই কসমেটিক সার্জারি, ফিলার্স পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বাড়ানোর প্রসঙ্গে মুখ খুললেন মমতাশঙ্কর। তিনি বললেন, “আমি কোনও দিন এ সবের ধারেকাছে যাইনি। খুব ভয় এ সবে। সামান্য পার্লারেই যাই না। আর আমার মাকে কখনও এ সব করতে দেখিনি। মনে হয় ভগবান যা দিয়েছেন তা নিয়ে থাকাই ভাল। বয়সের সঙ্গে সঙ্গে চেহারা তো পাল্টাবেই! তা কখনও ধরে রাখা যায় না। এ সব থেকে বহু হাত দূরে আমি। তবে বর্তমান প্রজন্মকে এই বিষয়ে কোনও মতামত দিতে চাই না।”
আরও পড়ুনঃ মাত্র ৭৭ বছর বয়সে মৃ’ত্যু বরণ করলেন কিংবদন্তি পরিচালক তথা নাট্যকার! শোকের ছায়া টলিপাড়ায়!
যদিও এই উরফি একা নন, এর আগে অনুষ্কা শর্মা, সুস্মিতা সেনের কসমেটিক সার্জারি, ফিলার্স নিয়েও বিপুল সমালোচনা হয়েছে। এছাড়াও টলিউডের শুভশ্রী, নুসরাতের লিপ ফিলিং নিয়ে হাসাহাসি কটাক্ষ চলতেই থাকে। এমনিতেই সেলিব্রিটিদের কটাক্ষ করতে একটা সামান্য ছুতো লাগে নেটিজেনদের।

