‘আপনি যাই খান, কারও চাকরি খাবেন না দয়া করে…’ গর্জে উঠলেন কাঞ্চনা মৈত্র! কার বিপক্ষে আওয়াজ তুললেন অভিনেত্রী?

বাংলা চলচ্চিত্র (Tollywood) ও টেলিভিশন জগতের (Bengali Television) এক পরিচিত এবং অত্যন্ত প্রতিভাবান নাম হলো কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বহুমুখী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। কখনও দাপুটে খলনায়িকা, আবার কখনও স্নেহময়ী ঘরোয়া চরিত্রে তাঁর সাবলীল উপস্থিতি টলিউডে তাঁকে এক আলাদা পরিচিতি দিয়েছে। টেলিভিশনের পর্দায় ‘খলনায়িকা’ হিসেবে তাঁর দাপট আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। ব্যক্তিগত জীবনে কাঞ্চনা বেশ স্পষ্টভাষী।

কাঞ্চনা মৈত্র বরাবরই তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তিনি যেভাবে সংবাদমাধ্যমের সামনে নিজের জোরালো বক্তব্য পেশ করেছেন, তা থেকে স্পষ্ট যে তিনি একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে গভীরভাবে চিন্তিত। সম্প্রতি পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁয় অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা নিয়ে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বেশ কড়া এবং বাস্তবসম্মত প্রতিক্রিয়া দিয়েছেন।

সায়ক দাবি করেছিলেন যে, তাঁকে এবং তাঁর বন্ধুদের মাটনের বদলে ভুল করে ‘গোমাংস’ পরিবেশন করা হয়েছে, যা তাঁর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এই ঘটনায় রেস্তোরাঁর একজন ওয়েটারকে পুলিশ গ্রেফতারও করে। এই গোটা বিষয়টি নিয়ে কাঞ্চনা মৈত্রকে তার বক্তব্য জানতে চাওয়া হয়।

অভিনেত্রী বলেছেন, ‘আমার প্রথম কথা হলো, আপনি কি খাবেন আর কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যাই খান না কেন, কারো চাকরি খাবেন না। একটা সাধারণ মানুষের পেটে লাথি মারাটা কোনো বীরত্ব নয়।’

আরও পড়ুনঃ ফুল-মুরারিই কি এই জন্মে দিতি-গোরা? পুরনো পুঁথির পাতায় লুকিয়ে কোন রহস্য? দুর্ধর্ষ আজকের পর্ব

এছাড়াও অভিনেত্রী বলেন, আমি নিজে খাসির মাংস, শুয়োর বা গরুর মাংস কোনোটাই খাই না। আমি শুধু মাছ আর চিকেন খাই। আমি জানি, এই কথা বলার জন্য আমাকে অনেকে গালাগালি দিতে পারে বা সমালোচনা করতে পারে। কিন্তু আমি মনে করি, দিনের শেষে আমিও তো একজন মানুষ। আমার শরীর বা মন যে জিনিসটা নিতে পারে না, সেটা আমি খাই না। আর আমি এগুলো না খেয়ে পরিবেশের প্রতি নিজের মতো করে কিছুটা করার চেষ্টা করি।’

Back to top button