‘এখন আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে মা…!’ ‘মাকে দেখে ভালো লাগছে!’ আইসিইউ-তে কেটেছে ২২ দিন! চলেছে জীবন-মৃ’ত্যুর লড়াই! ক্যা’ন্সারকে হারিয়ে অবশেষে জিতে ঘরে ফিরলেন এষা ভট্টাচার্য! কঠিন সময়ে মায়ের পাশে ছায়ার মতো মেয়ে প্রেরণা!

বাংলা ছোটপর্দা এবং সোশ্যাল মিডিয়ার জগতে অভিনেত্রী এষা ভট্টাচার্য (Esha Bhattacharya) এবং তাঁর কন্যা প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharya) অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত মুখ। মা-মেয়ে দু’জনেই দীর্ঘদিন ধরে বিনোদন দুনিয়ায় নিজেদের কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। ছোটপর্দার ধারাবাহিকের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও তাঁদের উপস্থিতি ভক্তদের কাছে বেশ পছন্দের। তবে সম্প্রতি এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ভট্টাচার্য পরিবার, যা তাঁদের অনুরাগীদের চিন্তায় ফেলেছে।
গত পাঁচ বছর ধরে শারীরিক ভাবে বেশ সুস্থই ছিলেন অভিনেত্রী এষা ভট্টাচার্য। ২০১৮ সালে তাঁর শরীরে প্রথম স্তরের স্তন ক্যানসার ধরা পড়েছিল। সেই সময় সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার বাদ দেওয়া হয় এবং চিকিৎসার পর তিনি স্বাভাবিক জীবনে ফেরেন। দীর্ঘ পাঁচ বছর সব ঠিকঠাকই চলছিল। কিন্তু চলতি বছরের মে মাসে এষা দেবী পুনরায় আগের স্থানেই তীব্র যন্ত্রণা অনুভব করতে শুরু করেন। সমস্ত শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, মারণরোগ ক্যানসার আবার তাঁর শরীরে ফিরে এসেছে।
এবারের পরীক্ষার ফলাফলে ধরা পড়ে যে এষা ভট্টাচার্য ‘ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার’-এ আক্রান্ত। চিকিৎসকেরা জিনেটিক পরীক্ষা করিয়ে জানতে পারেন, তাঁর শরীরে ক্যানসার সেল সক্রিয় রয়েছে। ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে চিকিৎসকেরা দু’টি স্তনই অস্ত্রোপচার করে বাদ দেওয়ার পরামর্শ দেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তের ভার পরিবারের ওপর ছেড়ে দেওয়া হয়। এষা দেবী নিজে সাহসিকতার পরিচয় দিয়ে একসঙ্গেই দু’টি স্তনের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী কেমোথেরাপির পর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তবে প্রথম কেমোথেরাপি দেওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই এষা দেবীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরিস্থিতি এতই সংকটাপন্ন হয়ে পড়ে যে তাঁকে দ্রুত আইসিইউতে ভর্তি করাতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে টানা ২২ দিন তাঁকে হাসপাতালে কাটাতে হয়েছিল। এই সংকটময় সময়ে পুরো সময়টা মায়ের পাশে থাকার জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন তাঁর অভিনেত্রী কন্যা প্রেরণা।
আরও পড়ুনঃ ‘কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক, গুজবে কান নয়!’ ‘মাটিতে পা রেখে চলাটাই আসল!’ ‘কার সাথে কবে সম্পর্ক ছিল সেটা…’ সমালোচনার স্পষ্ট জবাব দিলেন রোহন ভট্টাচার্য!
দীর্ঘ লড়াইয়ের পর অভিনেত্রী বর্তমানে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সম্প্রতি তাঁর প্রয়োজনীয় অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। শরীর এখনও অত্যন্ত দুর্বল এবং হাঁটাচলা করতে কষ্ট হলেও, তিনি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। বহুদিন পর ঘরের ঠাকুরপুজোতেও অংশ নিয়েছেন তিনি। মায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় মেয়ে প্রেরণাও আবার অল্প অল্প করে তাঁর অভিনয় ও পেশাদার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

