বাংলা সিরিয়াল ভালো লাগছিলো না তাই গিয়েছিলেন হিন্দি সিরিয়ালে! সেখান থেকেও সরিয়ে দেওয়া হলো! মুখ খুললেন দেবচন্দ্রিমা

প্রসঙ্গত, টেলিপাড়ার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে ফের সকলের মন জয় করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। ফ্যানেদের সংখ্যাও নেহাতই কম না। কিছুদিন আগেই জন্মদিন কাটাতে বিদেশের সমুদ্র- সৈকতে ভ্যাকেশনে গিয়েছিলেন তিনি। নতুন হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা দেবচন্দ্রিমার। শারীরিক অসুস্থতার জন্য কি সেখানে সমস্যা হল?

এটা কোন নতুন বিষয় নয়, ২০২০ সাল থেকে করোনা ভাইরাসের জেরে পাল্টে গেছে গোটা বিশ্বের মানুষের জীবন। তারপরে নয় নয় করে কেটে গেছেকেটে গেছে তিন বছর। তবু এখনো অনেক জায়গায় বেশ সক্রিয়ভাবেই চোখ রাঙাচ্ছে কোভিড। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। শারীরিক অসুস্থতার পাশাপাশি, মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মন খারাপের গল্প বললেন পর্দার চারু।

অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেছেন, “৩ বছর লড়াই করার পর গত রবিবার আমি কোভিড পজিটিভ হয়েছি। রবিবার থেকে অসুস্থ বোধ করছিলাম, ভেবেছিলাম আবহাওয়ার পরিবর্তনের কারণে বা অন্য কোনও শারীরিক সমস্যার কারণে হয়েছে। যদিও আমি রবিবার আইপিএল দেখতে গিয়েছিলাম, কারণ বাড়িতে খুব মন খারাপ লাগছিল। স্বাস্থ্যের অবনতি হয় এবং আমি সন্ধ্যায় একা ডাক্তারের কাছে গিয়েছিলাম, সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা হয়।”

অভিনেত্রী আরও বলেন, এদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতেই বুকে ব্যথা শুরু হয় অভিনেত্রীর। আয়নার সামনে গিয়ে রীতিমতো আজকে উঠেছিলেন তিনি। তার চোখ লাল হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে জানতে পেরেছিলেন তিনি কোভিড পজিটিভ। কোনও পরীক্ষা- নিরীক্ষা করাতে বাইরে যেতে পারেননি, তাই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা।

দেবচন্দ্রিমা আরও লেখেন, “আজ চতুর্থ দিন এবং আমার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। কিন্তু আমি মানসিকভাবে বিপর্যস্ত। খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছি, যা আমি ব্যাখ্যা করতে পারব না। তবে আমি নতুনভাবে ফিরে আসার চেষ্টা করব।” দেবচন্দ্রিমার দীর্ঘ বিশ্বাস আমরা যা হারাই তার দ্বিগুণ ঈশ্বর আমাদের ফিরিয়ে দেন। এমনটাই বলে তিনি তার ভক্তদের জানান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন।

Back to top button