ইলিশ কিনতে ছয় হাজার টাকার চেক ধরালেন দোকানীকে! টলিউড অভিনেতা রতন সরখেল-এর টাকার দম্ভে চোখ কপালে নেটিজেনদের!

টলিপাড়ার (Tollywood) এক জনপ্রিয় মুখ, যিনি ক্যামেরার সামনে যেমন সাবলীল, বাস্তব জীবনেও তেমনই অনন্য তাঁর স্টাইল। সাধারণের চোখে যাঁরা তারকা, তাঁদের দৈনন্দিন জীবনেও অনেক সময় এমন সব আচরণ করে থাকেন যা বাকিদের কাছে বিস্ময়কর হয়ে ওঠে। আর সেই তালিকাতেই যোগ হল অভিনেতা ‘রতন সরখেল’ (Ratan Sarkhel) -এর এক অদ্ভুত অথচ চমকে দেওয়া অভ্যেস। শহরের নামী বাজারে যখন তিনি হাঁটেন, তখন কাঁধে ঝোলা বা পকেটে নগদ টাকা নয়, থাকে একটা আস্ত চেকবই! ভাবা যায়?

অভিনেতার ঘনিষ্ঠরা বলেন, বাজারের বড় ইলিশ, উচ্চমানের আম বা অন্য সামগ্রী কিনে সরাসরি চেক কাটেন তিনি! এমনটাই নাকি তাঁর অভ্যাস। অনেকেই ভাবেন, এটা কি না টাকার দম্ভ! যেখানে অন্য সাধারণ মানুষ প্রতিদিনের খরচ চালান ক্যাশে বা ডিজিটাল মাধ্যমে, সেখানে অভিনেতার এই ‘চেক কাণ্ড’ যেন একপ্রকার আর্থিক দাপট প্রদর্শন। টলিউডেও এই বিষয় নিয়ে রসিকতা কম হয়নি। অনেকেই মনে করেন, একটানা হিট ধারাবাহিকে কাজ করার ফলেই নাকি টাকা নিয়ে এতটা নির্ভার তিনি।

বিশেষ করে একটি ঘটনার পর থেকেই অভিনেতার ‘চেক বই নিয়ে বাজার অভ্যেস’ এর গুঞ্জন আরও বেড়ে যায়। কথিত আছে, একবার নাকি শুধুমাত্র ইলিশ মাছের জন্য ৬ হাজার টাকার বিল হয়েছিল! এবং সেই বিল অভিনেতা মেটান চেক দিয়েই। স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের কাছে বিষয়টি চোখে পড়ে যায়। শোরগোল শুরু হয়— একজন অভিনেতা কি এতটাই ‘হাই মেইনটেনেন্স’ হতে পারেন? কিন্তু বাস্তবের চিত্রটা একটু অন্যরকম।

আসলে অভিনেতা বড় হয়েছেন একান্নবর্তী পরিবারে। বাবা বড় উকিল ছিলেন ওপার বাংলায়। দেশভাগের পর এখানে এসে যৌথ পরিবার স্থাপন করেন, এখনো যৌথ পরিবারের সঙ্গেই তাঁর বসবাস, যেখানে সদস্য সংখ্যা প্রায় পঁচিশ। সেই অনুযায়ী প্রতিদিনের বাজারও হয় বিশাল। অভিনেতা নিজেই বাজার করতে ভালোবাসেন, বিশেষ করে মাছ আর আম কিনতে। আর একসঙ্গে এতগুলো মানুষের জন্য মাছ কিনতে গেলে, সেটা যদি হয় ইলিশের মতো দামি মাছ!

আরও পড়ুনঃ সার্থক ফুলকির পরিশ্রম! অবশেষে খুলে গেলো জন্ম রহস্যের সব জট! রাজবাড়ীতে পা রাখলো রাজকন্যা ফুলকি!

তাহলে তো খরচের অঙ্ক রীতিমতো চোখ কপালে ওঠার মতো। আর ঠিক এই কারণেই রতন ব্যাগে নগদ বহনের ঝুঁকি না নিয়েই, চেক বই দিয়েই করছেন সমাধান। রতন নিজেই জানিয়েছেন, তিনি এতে কোনও লজ্জা বা সমস্যা দেখেন না। বরং এটা তাঁর বাস্তব জীবনযাপনের এক বিশেষ দিক। সিনে দুনিয়ায় যেমন তিনি ভারী সংলাপে দাপিয়ে বেড়ান, বাস্তব জীবনেও তেমনই দায়িত্ববান ও নিজের পরিবারের প্রতি অগাধ ভালোবাসায় ভরা। অভিনয়ের পাশাপাশি, বাস্তবেও তিনি একজন পরিপূর্ণ মানুষ— এমনটাই বলছেন তাঁর ঘনিষ্ঠরা।

Back to top button