মাকে হারালেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন তিনি, পোস্ট করলেন শেষ ভিডিও

টলি পাড়ায় এখন দুঃখের সুর। কিছুক্ষণ আগেই মা হারা হলেন এক জনপ্রিয় অভিনেতা। বেশ কয়েক বছর ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়নি তাকে। বড় পর্দায় এবং অতিথি প্ল্যাটফর্মে তার ছিল অবাধ বিচরণ। বহু বছর পর জনপ্রিয় ধারাবাহিক পঞ্চমীর মাধ্যমে ধারাবাহিকে পুনরায় প্রবেশ করলেন অভিনেতা।

বেশ ভালোভাবে শুটিং চলছিল তার। আর এর মাঝেই মিলল এই দুঃসংবাদ। অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতায় জর্জরিত ছিলেন তিনি। আজ ইহলোকের সমস্ত মায়া কে ত্যাগ করে ছেলেকে সম্পূর্ণরূপে একা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন পঞ্চমী ধারাবাহিকের নায়ক রাজদীপের মা।

গতকাল অভিনেতা রাজদীপ মায়ের হাত ধরে একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ক্যাপশনে লিখেছিলেন “তুমি আমার মধ্যেই সারা জীবন বেঁচে থাকবে মা”। আর তারপর আজ এই দুঃসংবাদ। এই ঘটনায় অনেকটাই ভেঙ্গে পড়েছেন অভিনেতা। এমন একটি ঘটনায় তার জীবনে নেমে এসেছে শোকের ছায়া।

আজ মায়ের সঙ্গে করা শেষ ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখি অনেকেই নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। সবাই তাকে বলছেন নিজেকে সামলাতে। এই সময়টা তার জীবনের সব থেকে কঠিন সময় গুলোর মধ্যে একটা। তাই এই মুহূর্তে নিজেকে ঠিক রাখতেই হবে।

এমন একটি ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। তবু এর জন্য ধারাবাহিকে কোন প্রভাব ফেলতে দেননি অভিনেতা রাজদীপ। এর মাঝেই পঞ্চমী ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। সদ্য মা হারা এই অভিনেতার মানসিক অবস্থা ঠিক কতটা খারাপ তা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারছি না। অভিনেতা খুব তাড়াতাড়ি এই কঠিন পরিস্থিতিকে সামলে উঠুক এমনটাই প্রার্থনা দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by RAJDEEP GUPTA (@rajdeep.gupta)

Back to top button