আসছে নতুন ছবি! পর্দায় শখের গোয়েন্দা ‘অরণ্য’ থেকে প্ৰিয় গোয়েন্দা নিয়ে খোশ আড্ডায় জিতু কমল

পর্দায় চরিত্রদের জীবন্ত করে তোলা অভিনেতাদের কাজ। তবে তাঁর অধ্যবসায় ছাপিয়ে যায় সকলকে। পর্দায় এবার তাঁকে দেখা যাবে নয়া অবতারে। ফেলুদা, ব্যোমকেশ ও কিরীটির ভিড়ে নিজেকে প্রমাণ করতে আসছে নতুন গোয়েন্দা চরিত্র অরণ্য। আর তাঁকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)।
৫ই জুলাই মুক্তি পাবে জিতু কমল অভিনীত নতুন ছবি ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ (Aranyer Prachin Prabad)। থ্রিলার ঘরানার এই ছবি মুক্তির আগে খোশ আড্ডায় মাতলেন অভিনেতা। নতুন চরিত্র ফুটিয়ে তুলতে আলাদা করে অধ্যবসায় করেছিলেন অভিনেতা? জিতু বলেন,”সব চরিত্রের ক্ষেত্রেই করতে হয়। যেকোনো চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার প্যাটার্নটা একই।”
নতুন চরিত্রের জন্য অভিনেতা হিসেবে নিজেকে কতটা ভেঙেছেন জিতু?
জিতুর জীবনে অন্যতম উল্লেখযোগ্য কাজ হল অপরাজিত। কিংবদন্তী সত্যজিৎ রায়ের চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা। দেখে বোঝার জো ছিল না পর্দায় সত্যজিৎ রায় স্বয়ং অভিনয় করছেন না অন্য কোনও চরিত্রাভিনেতা। নিজের চরিত্রকে ভেঙে ফেলেছিলেন জিতু। এই চরিত্রের জন্য কতটা ভাঙতে হয়েছে জিতুকে?
View this post on Instagram
অভিনেতার কথায়, ”অরণ্য গোয়েন্দা নয়। তবে গোয়েন্দা হয়ে উঠছে। চরিত্রটা ফুটিয়ে তোলা একটা চ্যালেঞ্জ ছিল। যেটা বলে বোঝানো যাবে না।” অরণ্য শখের গোয়েন্দা। সে ক্রিকেট খেলতেও ভালোবাসে। অভিনেতা জিতুর জীবনেও কি অভিনয়টা হঠাৎ করেই হয়ে গিয়েছিল? জিতুর কথায়, ”আমি ব্যাকস্টেজে কাজ করা ছেলে। আমি কোনোদিন ভাবিনি আমি অভিনয় করব।”
জিতুর প্ৰিয় গোয়েন্দা কে?
গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন, আর জিতুর পছন্দের গোয়েন্দা কে? দর্শকমহলে এ নিয়ে উৎসাহ তুঙ্গে। জিতুর কথায়, ”অরণ্যে করার পর বেশ ভাল লাগছে। অরণ্য চরিত্রটা আমার খুব ভাল লেগেছে। আর ফেলুদাকে নিয়ে বলার তো কিছুই নেই। ছোটবেলা থেকে ফেলুদা পড়েই বড় হয়েছি। তাই তাকে নিয়ে আবেগটা একটু অন্যরকম।”
View this post on Instagram

