‘মুসলমান মেয়েদের রে’প করা অন্যায় নয়’- সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেতা চন্দন সেন! কোন প্রসঙ্গে এমন কথা বললেন তিনি?

বাংলার অভিনয় জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন চন্দন সেন (Chandan Sen)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন চন্দন সেন (Chandan Sen)। খুব অল্প বয়স থেকেই থিয়েটার, যাত্রাপালা ইত্যাদি করে এসেছেন। বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা।

ইষ্টি কুটুম, আঁচল, ইচ্ছে নদী, কুসুমদোলা, অন্দরমহল, শ্রীময়ী, খড়কুটো, গুড্ডি, এক্কা দোক্কা, জল থৈ থৈ ভালবাসার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে এই জায়গায় আসার আগে অনেক বাধা পেরোতে হয়েছে অভিনেতাকে। বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি স্টার জলসার আরেকটি নতুন ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে।

নিজের ধারাবাহিক আর থিয়েটার জগত নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা। অভিনেতার পাশাপাশি একজন অত্যন্ত ভালো মনের মানুষ অভিনেতা। সত্যি কথা বলতে কখনো পিছপা হন না। অনেক সময় কড়া সত্যি কথা বলার কারনে বিদ্রুপের কারণও হয়েছেন। কটাক্ষের মুখে পড়েছেন, কিন্তু পিছিয়ে পড়েননি।

এবারে নিজের জীবনের আরও একটি অজানা ঘটনা সকলের সামনে তুলে ধরলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি সেই নিয়ে কথা বললেন অভিনেতা। অভিনেতা এক এক সময় এমন এমন কিছু বক্তব্য রাখেন যার জন্য মাঝেমধ্যে তাকে ট্রোল হতে হয়, দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়। সম্প্রতি সেরকম আরও কিছু কথা বলেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ ভালোবেসে বদলে গিয়েও মিলল না সুখ! নতুন জীবনের শুরুতেই পুলিশি হেফাজতে নীলু! এক হয়েও হলো না ক্রান্তি-নীলাঞ্জনা! অভিনেত্রীর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শক!

অভিনেতা বলেছেন, ‘মুসলিম মহিলাদের রেপ করা অন্যায় কিছু নয়।’ কিন্তু হঠাৎ কেনো এই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা? আসলে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন, ওই গোলয়াকার বলে এক ভদ্রলোক লিখে গিয়েছিলেন যদি শাসন করতে চাও তাহলে লোকজনকে অজ্ঞ আর দরিদ্র রাখো। মানে লেখাপড়া করতে দিও না। আর এখন যে দেখা যায় যে রেপ করেছে সে বেরোনো মাত্রই তার গলায় মালা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ সাভারকার লিখে দিয়ে গেছেন মুসলমান মেয়েদের রেপ করা অন্যায় নয়, এটা তারই ফল লেখা আছে। তখন কেউ বারণ করতে আসেনি, তর্ক করেছে কিন্তু বন্ধ করতে দেয়নি।’

Back to top button