‘ইন্ডাস্ট্রির ধারণা আমি আর অভিনয় করতে পারি না’ ‘যেখানে টাকা সেখানে আমি…’ ‘রঞ্জিত আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু ও নিজের…’ ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা থেকে রাজনীতি নিয়ে অকপটে বিপ্লব চট্টোপাধ্যায়!

বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee) বাংলা চলচ্চিত্র জগতের (Tollywood) এমন এক নাম, যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শক্তিশালী নেগেটিভ চরিত্র বা দাপুটে খলনায়কের ছবি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখা এই অভিনেতা আজ বাংলা সিনেমার অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত।

বিপ্লব চট্টোপাধ্যায় সারাজীবন বামপন্থী আদর্শে বিশ্বাসী হিসেবে পরিচিত। তিনি ১৯৯৮ সালে রাসবিহারী এবং ২০০৬ সালে আলিপুর বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্পষ্টভাষী এবং সোজাসাপ্টা কথা বলার জন্য তিনি সব সময় বিতর্ক ও আলোচনার কেন্দ্রে থাকেন। একবার এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের রাজনীতি ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা নিয়ে নিজের মতাদর্শন পেশ করেছেন।

বাংলা চলচ্চিত্রের বিবর্তন যেমন চোখে পড়ার মতো, তেমনই ইন্ডাস্ট্রির অন্দরের সমীকরণ নিয়ে ক্ষোভও কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বর্তমান সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্ধকার দিক তুলে ধরেছেন। তাঁর মতে, শিল্প এখন আর নিছক শিল্পের জায়গায় নেই, সেখানে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে প্রবলভাবে। বর্তমান টলিউডে সব কিছুর ঊর্ধ্বে এখন রাজনীতি। তাঁর মতে, আগেকার দিনে কাজের সুযোগ আসত কেবল মেধার ভিত্তিতে। কিন্তু এখন কোন শিল্পী কোন রাজনৈতিক শিবিরের ঘনিষ্ঠ, তার ওপর ভিত্তি করে কাজের সুযোগ নির্ধারিত হচ্ছে।

আগেকার দিনে অভিনেতা-অভিনেত্রীদের কাজ পেতে নামী প্রযোজক বা পরিচালকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। বিপ্লব চট্টোপাধ্যায় উল্লেখ করেন যে, এখন সেই পরিস্থিতি বদলেছে। এখনকার অনেক তারকা নিজেদের নিজস্ব প্রযোজনা সংস্থা খুলে নিয়েছেন। তিনি মনে করেন, এটি যতটা না শিল্পের উন্নতির জন্য, তার চেয়ে বেশি নিজের পছন্দমতো চরিত্রে অভিনয় নিশ্চিত করার জন্য। এর ফলে ইন্ডাস্ট্রি ভাগ হয়ে যাচ্ছে। অভিনেতা আরো জানিয়েছেন যেখানে টাকা সেখানেই ছুটে যাচ্ছে সকলে।

দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই অভিনেতা আক্ষেপ করে জানান, টলিউডে আগের সেই ঘরোয়া পরিবেশ বা একে অপরের প্রতি শ্রদ্ধা আজ ফিকে হয়ে আসছে। রাজনৈতিক বিভাজন শিল্পীদের মধ্যে যে দূরত্ব তৈরি করেছে, তা বাংলা সিনেমার দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন আর ইন্ডাস্ট্রিতে কেউ কারো খোঁজ নেয় না এই আক্ষেপও শোনা গিয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের মুখে। তবে অভিনেতার কাছে জানতে চাওয়া হয় তিনি যখন অসুস্থ হয়ে পড়েন বা তার সঙ্গে বর্তমানে ইন্ডাস্ট্রির কারো যোগাযোগ আছে কিনা।

আরও পড়ুনঃ ‘ভালো অভিনেত্রী দুটো কারণে কাজ হারায় এক মেকআপ রুমের পলিটিক্স আর দুই…’ টলিউডের ভেতরে চরম নোংরামি! ফাঁস করলেন সংঘশ্রী মিত্র!

বিপ্লব চট্টোপাধ্যায় আক্ষেপের সুরে জানিয়েছেন যে, দীর্ঘ কয়েক দশক এই ইন্ডাস্ট্রিকে নিজের সেরাটা দেওয়ার পরেও আজ কেউ তাঁর খোঁজ নেয় না। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রির মানুষেরা কেবল প্রয়োজনের সময় মনে রাখে। তাঁর মতে, “ইন্ডাস্ট্রির ধারণা হয়ে গিয়েছে যে আমি আর অভিনয় করতে পারি না, তাই কেউ আর ডাক দেয় না।” তবে প্রতিকূলতার মাঝেও রঞ্জিত মল্লিকের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে রঞ্জিত মল্লিক তার বেস্ট ফ্রেন্ড।

Back to top button