‘আমার শুভ সকাল আর শুভ থাকবে না…’ ‘সবাই রেগে যাবে আমার উপর!’ হঠাৎ কী এমন ভুল কাজ করে বসলেন সায়ক? মা-দাদার রো’ষাণলে পড়ার আগেই প্রকাশ্যে আনলেন আসল সত্যি!

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সায়কের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি নিয়মিত ভ্লগ তৈরি করেন এবং নিজের জীবনের নানা ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাঁর নিত্যদিনের পোস্ট বা ভিডিও আসা মাত্রই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন ভিডিও পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এই অভিনেতা। ভিডিওর শুরুতেই সায়ককে বেশ চিন্তিত ও রহস্যময় মেজাজে কথা বলতে দেখা যায়। তিনি জানান, এমন একটি কাণ্ড তিনি ঘটিয়ে বসেছেন যার প্রভাব তাঁর দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে পড়তে চলেছে। এমনকি এর পর থেকে তাঁর ‘শুভ সকাল’ আর সত্যিই শুভ থাকবে কি না, তা নিয়ে খোদ অভিনেতা নিজেই বেশ সংশয়ে রয়েছেন।
অভিনেতা ভিডিওতে আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর এই কাজের কথা জানতে পারলে পরিবারের মানুষ ও ঘনিষ্ঠরা ভীষণ বিরক্ত হবেন। তাঁর দাদা, মা এবং কাছের বন্ধুরা তাঁর উপর মারাত্মক রেগে যেতে পারেন বলেই ধারণা সায়কের। স্বাভাবিকভাবেই, প্রিয় অভিনেতার মুখ থেকে এমন আশঙ্কাবার্তা শুনে তাঁর ভক্তদের মনে কৌতূহল তুঙ্গে ওঠে। ঠিক কী এমন কাজ করলেন সায়ক, যার জন্য সবার কাছে তাঁকে বকা খেতে হতে পারে।
অবশেষে ভিডিওর শেষ পর্বে সেই রহস্যের জট ছাড়ান অভিনেতা নিজেই। জানা যায়, স্মার্টফোনের এই ব্যস্ত ডিজিটাল দুনিয়া থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে সায়ক অর্ডার করে আনিয়েছেন বহু পুরোনো মডেলের একটি ফোন! বর্তমান যুগের মতো এই ফোনে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের কোনো সুযোগ নেই। ফলে ইন্টারনেটের সাহায্যে তাঁর সঙ্গে চট করে যোগাযোগ করতে না পেরে বা নেটদুনিয়ায় তাঁকে আগের মতো সক্রিয় না পেয়ে মা, দাদা ও বন্ধুমহল যে ক্ষুব্ধ হবেন, সেটা বুঝেই তিনি মজার ছলে এমন মন্তব্য করেছিলেন।
আরও পড়ুনঃ ‘কী অসাধারণ অভিনেতা!’ ‘ওনার ছেলের চরিত্রে অভিনয় করা সৌভাগ্যের…!’ পর্দার ‘বাবা’ পীয়ূষ গাঙ্গুলীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ! অভিনেতার স্মৃতিচারণায় আবেগপ্রবণ দেবত্তম মজুমদার!
সায়কের এই অভিনব পদক্ষেপ ও ভিডিওটি ইতিমধ্যেই নেটপাড়ায় দারুণ সাড়া ফেলেছে। আজকের সময়ে দাঁড়িয়ে ‘ডিজিটাল ডিটক্স’-এর এই উদ্যোগ দেখে অনেক অনুরাগী যেমন অবাক তেমনই অনেকে হেসে খুন হয়েছেন। পুরোনো দিনের সেই সাধারণ ফোনে কি করবেন সেটাই দেখার।

