‘চোখের সামনে গাড়িটা উল্টে গেল…’ পাহাড়ের বুকে ভয়াবহ দুর্ঘটনা! ভিতরে ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তিথি দত্ত! এখন কেমন আছেন তিনি?

বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর (Influencer) এই শব্দটা আমাদের কাছে ভীষণই জনপ্রিয়। ইনফ্লুয়েন্সররা সাধারণত নির্দিষ্ট কোনো বিষয় যেমন—ফ্যাশন, প্রযুক্তি, রান্না, ভ্রমণ বা ফিটনেস নিয়ে কাজ করেন। সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অনেক বেশি থাকায় বিভিন্ন ব্র্যান্ড তাদের মাধ্যমে নিজেদের পণ্যের প্রচার বা মার্কেটিং করে থাকে। সহজ কথায়, তারা কেবল বিনোদনই দেন না, বরং মানুষের চিন্তাধারা, কেনাকাটার অভ্যাস এবং জীবনধারায় বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।

আর এই সোশ্যাল মিডিয়াআর ইনফ্লুয়েন্সার হিসেবে তিথি দত্ত বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি নাম। বিশেষ করে বাঙালি দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া। তিনি মূলত একজন সরকারি চাকুরিজীবী কিন্তু নেশা থেকে তিনি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন। তার ভিডিওগুলোতে মূলত ফ্যাশন, লাইফস্টাইল, বিউটি বা স্কিনকেয়ার এবং ট্রাভেল সংক্রান্ত তথ্য থাকে। এছাড়াও তিনি মাঝে মাঝে রান্নার ভিডিও শেয়ার করেন।

ইউটিউব এবং ইনস্টাগ্রামে তিনি অত্যন্ত সক্রিয়। ইউটিউবে তার লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে। খুব অল্প সময়েই তিনি তার রুচিশীল ফ্যাশন সেন্স ও মার্জিত আচরণের জন্য মানুষের মন জয় করেন। তিনি নিজের পেশাদার জীবনের পাশাপাশি প্যাশন হিসেবে কনটেন্ট ক্রিয়েশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার ‘গেট রেডি উইথ মি’ ভিডিওগুলো এবং শাড়ি পরার বিভিন্ন ধরন নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি তিথির সাথে এক বিরাট বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে।

সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিথি। যা শুনে তার সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েন। তিথি তার কর্মজীবনের প্রয়োজনে বর্তমানে পাহাড়ি এলাকায় অবস্থান করছেন। সেখানেই পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে পাহাড়ি দুর্গম রাস্তায় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, যা দেখে সকলেই ঘাবড়ে গিয়েছেন। তবে সৌভাগ্যবশত তিথি বড় ধরনের কোনো শারীরিক আঘাত পাননি।

আরও পড়ুনঃ ‘বললে পরিষ্কার করে বলুন, ন্যাকা*দামি করে লাভ নেই…’ শিল্পীদের যখন যা খুশি তাই বলা যায়? সমাজমাধ্যমে নেটিজেনকে সরাসরি গা’লাগাল দিয়ে ধুয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়!

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীদের এই দুর্ঘটনার কথা জানান। ভিডিওতে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিরে আসার জন্য। তিনি জানান যে, গাড়ি উল্টে গেলেও তার শরীরে বড় কোনো ক্ষত তৈরি হয়নি, তবে তিনি হাতে বেশ চোট পেয়েছেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই তার লক্ষাধিক অনুসারী সোশ্যাল মিডিয়ায় সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন। একজন সফল ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি তিনি যেভাবে পাহাড়ের প্রতিকূল পরিবেশে নিজের সরকারি দায়িত্ব পালন করছেন, তা অনেকের কাছেই প্রশংসিত হয়েছে।

Back to top button