নতুন ফ্ল্যাটে ভয়ংকর অভিজ্ঞতা! ঘর জুড়ে দু’ই অ’শরীরীর বাস! খেতে বসে কেঁপে উঠলেন অভিনেত্রী!

ভূত আছে কি নেই এই বিষয়ে তর্ক তো লেগেই রয়েছে। আগামী দিনেও এই দ্বন্দ্ব থামবে বলে মনে হয় না। কিছু মানুষ ভূতে ভীষণভাবে বিশ্বাসী আবার কিছু মানুষ বিজ্ঞানকে ভূত ভবিষ্যতের থেকে উপরেই রেখেছেন। এর আগেও আমরা বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) মুখে ভুতের বিভিন্ন গল্প তাদের জীবনে এরকম অনেক ধরনের অভিজ্ঞতাই রয়েছে এবারে সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী (Television Actress) নিজের জীবনের এই অভিজ্ঞতা সম্পর্কে ভাগ করে নিয়েছেন।

ওই অভিনেত্রী টেলিভিশন জগতে ভীষণ জনপ্রিয়। একাধিক জনপ্রিয় ধারাবাহিককে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সাথে দর্শকদের বিপুল ভালবাসাও পেয়েছেন। সেই অভিনেত্রী নিজের জীবনের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে দর্শকদের জানিয়েছিলেন।

অভিনেত্রী বলেছিলেন তিনি যে কোন জায়গায় গেলে সেখানে যদি কোন নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেটা অনুভব করতে পারে। কিছু খারাপ হলে সেটা তিনি আগে থেকেই টের পেয়ে যান। অভিনেত্রী যখন নিজের একটি ফ্ল্যাট কিনেছিলেন সেখানেও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করেছিলেন তিনি।

অভিনেত্রী জানিয়েছিলেন তিনি যখন ফ্ল্যাটে একা থাকতেন তখন তিনি বুঝতে পারতেন তার আশেপাশে একটি বাচ্চা মেয়ে এবং তার বয়সী একটি মহিলা ঘুরে বেড়াচ্ছে। তিনি যখন খেতে বসছেন তখনও তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা তিনি কাউকে বলতে পারেননি কখনো। এই প্রথমবারই দর্শকদের সামনে তিনি জানালেন। জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন টুম্পা ঘোষ।

actress

দীর্ঘ বেশ অনেকদিন হলো অভিনেত্রীকে নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে না। রাগে অনুরাগে, বিধির বিধান, রাঙিয়ে দিয়ে যাও, ত্রিশূল এর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছে। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে অভিনেত্রী নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ বছর শুরুতেই অভিনেত্রীর জীবনে বিরাট দুঃসংবাদ! ভেঙে পড়েছেন ভক্তরা!

Back to top button