বিয়ের ১ মাসেই ‘বাচ্চা এল ঘরে’! অভিনেত্রীর কোল জুড়ে ছোট্ট গোপাল! দর্শকদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিলেন সুস্মিতা রায়!

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুস্মিতা রায়। প্রাক্তন স্বামী সব্যসাচী এবং দেওর সায়ক চক্রবর্তীকে ঘিরে একের পর এক বিতর্ক উঠে এসেছে সামনে। একসময় তাঁদের সুখী সংসার এবং পারিবারিক ভ্লগ বেশ জনপ্রিয় ছিল দর্শকদের কাছে। তবে হঠাৎই সেই সম্পর্কে ভাঙন ধরে এবং বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই নতুন সম্পর্কে জড়িয়ে আবার বিয়ের পিঁড়িতে বসেন সুস্মিতা, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

ডিভোর্সের কিছুদিনের মধ্যেই সুস্মিতা নিজের ব্যবসায়িক সঙ্গী শুভাশিসের সঙ্গে নতুন জীবনের সূচনা করেন। তাঁদের বিয়ের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় থেকেই নেটিজেনদের একাংশের মধ্যে জল্পনা শুরু হয়, এত তাড়াহুড়ো করে বিয়ের পেছনে অন্য কোনও কারণ আছে কি না। বিশেষ করে অনেকেই অনুমান করেছিলেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা বলেই হয়তো এই দ্রুত সিদ্ধান্ত।

এই জল্পনার মধ্যেই হঠাৎ একটি ভিডিও পোস্ট করে সুস্মিতা জানান, তাঁর জীবনে ‘বাচ্চা এসেছে’। ভিডিওতে দেখা যায়, এক মহিলা তাঁর হাতে একটি গোপালের মূর্তি তুলে দিচ্ছেন। সেই মুহূর্তে আবেগে ভেসে যান সুস্মিতা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, এই বিশেষ উপহার পেয়ে তিনি আপ্লুত। তবে ‘বাচ্চা এল ঘরে’ শব্দবন্ধ ব্যবহার করায় অনেকেই বিভ্রান্ত হন এবং বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে যেমন অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর আনন্দে শামিল হয়েছেন, অন্যদিকে কটাক্ষও কম হয়নি। কেউ কেউ মনে করেছেন, বিষয়টি অযথা নাটকীয় করে তোলা হয়েছে। আবার কেউ কেউ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে এই একটি পোস্ট ঘিরেই আবারও চর্চার কেন্দ্রে উঠে আসেন সুস্মিতা।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য ফের দুঃসংবাদ! আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী! বিনোদন জগতে একের পর এক বজ্রপাত! কি হয়েছে অভিনেতার?

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কের মুখোমুখি হয়েছেন তিনি। প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙা থেকে শুরু করে একাধিক অভিযোগ, সবই প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নতুন করে বিয়ে, সন্তান প্রসঙ্গ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি নিজেও বিভিন্ন সময় নিজের মতামত জানিয়েছেন। সব মিলিয়ে, তাঁর জীবনের প্রতিটি সিদ্ধান্ত এখন জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Back to top button