ইংরেজি বানান ভুল করে এবার অশিক্ষিতের তকমা পেলেন মিঠাই! প্রথম সিনেমার প্রোমো সম্প্রচার হতেই ট্রোলের মুখে অভিনেত্রী

ছোটপর্দায় কাজ করে প্রতিষ্ঠিত হয়ে সোজা বড়পর্দায় ঝাঁপ মেরেছেন এমন অভিনেত্রী অনেক আছে এই ইন্ডাস্ট্রিতে। এই তালিকায় নিজের নাম সফল ভাবে অন্তর্ভুক্ত করেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সান বাংলা, স্টার জলসা সহ একাধিক চ্যানেলে কাজ করার পর অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। জি বাংলার ‘মিঠাই’ তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তিনি তার প্রতিভার জোরে এবং মিঠাইয়ের সহায়তায় নিজেকে প্রমাণ করেছেন।

মিঠাই শেষ হতে না হতেই হতে চাঁদ পাওয়ার মতন মহানায়ক দেবের বিপরীতে প্রধান সিনেমার নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এই সিনেমাটি নিয়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। কারণ সিনেমার মধ্যে দিয়েই তিনি জীবনে প্রথম বড় পর্দার নিজের যাত্রা শুরু করলেন। সম্প্রতি প্রকাশ পেলো এই সিনেমার প্রোমো। আর তার পরেই চরম সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

২২শে ডিসেম্বর প্রকাশ পেতে চলেছে দেব অভিনীত প্রধান। তাই বেশ উত্তেজিত হয়ে রয়েছেন অভিনেত্রী। প্রোমো প্রকাশ পেতেই সেটা নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। আর তার ক্যাপশনে লেখেন, “এই ডিসেম্বক হয়ে উঠুক প্রধাণময়! রিলিজিং ২২ ডিসেম্বর!” ব্যাস এটা দেখার পরেই হাসির রোল উঠেছে দর্শক মহলে।

 

Bengali serial

ডিসেম্বর বানান ভুল করায় এবং ইংরেজি উক্তিতে প্রিপজিশনের ব্যবহার না হওয়ায় বেজায় মজা পেয়েছেন একদল ভক্ত নেটিজেন। তার এই ভুল দেখে কেউ কেউ বলছেন, “পড়াশুনায় মনোযোগ না দিয়ে শরীর চর্চায় মনোযোগ দিলে এটাই হয়।” আবার কেউ লিখেছেন, “দিদিকে কেউ প্রিপজিশন শেখাও।”

আবার কোনও কোনও ভক্ত সৌমিত্রিষার হয়ে জবাব দিয়ে লিখেছেন, “আগে ওনার মতন হয়ে দেখান তারপর ওনার ভুল ধরবেন।” অভিনেত্রীর গোটা কমেন্ট বক্স হয়ে উঠেছে নাটকের রঙ্গ মঞ্চ। তবে এখনও অব্দি এই ভুল ভ্রান্তি নিয়ে কোনো মুখ খোলেননি অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button