Mithai: শুটিং করতে গিয়ে রক্তারক্তি কান্ড ঘটাল মিঠাই! সৌমির আহত হওয়ার ছবি দেখে গা কাঁপছে ভক্তদের

মানুষের কখন কোথায় আঘাত লাগে, কেউ জানে না। কিছুদিন আগে গুলি খাওয়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন জন ভট্টাচার্য। আর এবার আঘাত পেল মিঠাই রানী।

আজ জন্মাষ্টমীর শুভদিনে মিঠাই পরিবারের জন্য এসেছে দুটো শুভ খবর। সিদ্ধার্থ আজ জেল থেকে ছাড়া পাবে আর গত সপ্তাহে রাখির দিন যেরকম টপার হয়েছিল মিঠাই সেরকম আজ জন্মাষ্টমীর দিন টপার হলো এই ধারাবাহিক। কিন্তু মিঠাই এর আঘাত পাওয়ার ছবি দেখে কষ্ট পাচ্ছেন নেটিজেনরা।

hurt

গতকাল রাতেই কান কেটে পুরো রক্ত ঝরছে তার সেরকম ছবি দিয়ে তিনি লিখেছিলেন কেয়ারলেস মানুষ হলছ যা হয় আর কী।এর আগেও তিনি স্কুটি শিখতে গিয়ে পড়ে গেছিলেন তখন পায়ে লেগেছিল আর সেই নিয়ে রবীন্দ্রজয়ন্তী এপিসোড করেছিলেন।

hurt

সকলেই জিজ্ঞাসা করছেন কীভাবে এই দুর্ঘটনা ঘটল। কেউ সঠিকভাবে জানে না আর মিঠাইও বলেনি।তবে সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করছে।

Back to top button