সূর্য দীপার বিয়ের কথা জেনে কান্নায় ভেঙে পড়লো সোনা, সূর্য সামনে থাকলেও বাবা বলতে পারছে না রুপা, দুই খুদের কষ্টে চোখে জল দর্শকের

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের প্রত্যেক পর্বে কিছু না কিছু টুইস্ট থাকছে। রোজ দর্শকদের জন্য কোনও না কোনও চমক আনছেন নির্মাতারা। কয়েকদিন আগেই সোনা (Sona)-রূপার হাত ধরে সেনগুপ্ত বাড়িতে ফিরেছে দীপা (Deepa)। এবার সূর্য-দীপার সম্পর্কে আসল সত্যিটা জানতে পেরে গেল ছোট্ট সোনা।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, রূপা (Rupa) আগেই জেনে গিয়েছে সূর্য এবং দীপা তার মা-বাবা। তবে সোনা কয়েকদিন আগে জানতে পেরেছে সূর্য (Surya) তার বাবা নয়। ঊর্মির মায়ের কথায় সে নিজেকে প্রথমে অনাথ ভাবতে শুরু করেছিল। এমনকি বাড়ি ছেড়েও চলে যেতে চেয়েছিল সে। বাবাকে ছেড়ে ‘ফুলমা’র কাছে থাকার জেদ ধরেছিল সোনা।
কী ঘটবে আজকের পর্বে?
এদিনের পর্বে দেখানো হয়, যে খবরের কাগজে দীপা আর সূর্যের বিয়ের ছবিটা ছাপা হয়েছিল সেই খবরের কাগজটা নিয়ে বাড়ির প্রত্যেকের কাছে প্রশ্ন করছে সোনা। সে প্রত্যেককে জিজ্ঞেস করছে কেন এতদিন ধরে এই সত্যিটা আমার থেকে লুকিয়ে রেখেছো। সোনা রুপাকেও জিজ্ঞাসা করে তুমি কি জানতে।
রুপা যখন বলে যে সে সবটা জানত তখন রুপার উপর ভীষণ রেগে যায় সোনা আর বলে তুমিও আমাকে কিছু বলনি। তুমি আর কখনো আমার সঙ্গে কথা বলবে না। তখন রুপা বোঝায় যে সে অনেক পরে বিষয়টা জানতে পেরেছে আর তাকে বড়রা বলতে বারণ করেছে। তাই সে কিছু বলতে পারেনি। সোনা রুপার কষ্টটা বুঝতে পারে সে সূর্যকে বলে কেন পাকা মেয়ে তোমায় বাবা বলে ডাকতে পারে না? কেন তুমি কথায় কথায় ফুল মাকে অপমান কর? কারোর কথা শুনতে চায় না সোনা।
দুই খুদের প্রশংসায় পঞ্চমুখ দর্শক,
সূর্যের ওপর ভীষণ রকম রেগে যায় সোনা, সূর্যকে বাবা বলে ডাকাও বন্ধ করে দেয় সে। সবশেষে সোনা বলে তোমরা আমার মা-বাবাকে আমার কাছে এনে দাও আমি তাদের সাথে থাকব। এদিন সোনা রুপার অভিনয় সত্যিই চোখে জল এনে দিয়েছে দর্শকদের। সোনার প্রত্যেকটা কথা তার রেগে যাওয়া তার পরক্ষণেই হঠাৎ কষ্ট পেয়ে কেঁদে ওঠা, প্রত্যেকটি অভিব্যক্তি এতটা স্পষ্টভাবে ফুটে উঠেছে তার মধ্যে যে তাদের প্রশংসা না করে থাকা যায় না। তবে এতকিছুর পরেও কি কিছু ঠিক হবে? নাকি আরো ভাগনের দিকে এগোবে, দীপা আর সূর্যের সম্পর্ক?

