সোনাকে কিডন্যাপ করে দূরে নিয়ে গেল মিশকা, দীপাকে সূর্যের জীবন থেকে সরানোর জন্য এবার মোক্ষম চাল তার, কী করবে রূপা?

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক টি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। বিগত কয়েক মাস ধরে অন্যান্য সকল ধারাবাহিককে পিছনে ফেলে একনাগারের চ্যানেল টপার তথা টিআরপি টপার হয়ে আসছে এই ধারাবাহিক। প্রতিযোগিতায় এই ধারাবাহিককে হারানো একপ্রকার অসম্ভব।
বহুদিন ধরে সকলের চেষ্টা সূর্য দীপা এক হোক
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী দীপা বর্তমানে রয়েছে সেনগুপ্ত বাড়িতে। পরিবারের প্রত্যেকে চেষ্টা করছে সূর্য এবং দীপাকে আবার এক করার। কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হলেও সূর্যের মন থেকে সেই অভিমান দূর হতে দিচ্ছে না সূর্যর বেস্ট ফ্রেন্ড মিশকা। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সোনাকে সূর্যের থেকে আলাদা করার এবং দিপাকে পাকাপাকিভাবে বিদায় করার।
যার জন্য সে একটা প্ল্যান করে। নাটকের এক অভিনেতা-অভিনেত্রীকে সোনার আসল বাবা মা সাজিয়ে সূর্যের সামনে উপস্থিত করার পরিকল্পনা করে সে। সেই জন্য বেশ কিছু টাকাও দেয় তাদের আর এই সমস্ত ঘটনাটা নিজের চোখে দেখে ফেলে দীপার দাদা বৌদি। দেখা মাত্রই ধাওয়া করে তাদের। দীপার দাদা বৌদি মিশকার ভাড়া করা ওই অভিনেতা অভিনেত্রীর কাছে গিয়ে বলে তাদের অভিনয় ভীষণ ভালো লাগে। এসব বলে আসল কথাটা জানার চেষ্টা করছিল তারা কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়।
আজকের পর্বে দেখা যাবে
কিন্তু দীপার দাদা বৌদি তাদের পিছন ছাড়ে না। তারা পন করে যে তাদেরকে জানতেই হবে কি ঘোটালা পাকাচ্ছে মিশকা। অন্যদিকে মিশকা একটি বাড়িও ভাড়া করে যেখানে সোনার নকল বাবা মা থাকবে। আর সেখানেই মিশকার ভাড়া করা দুই গুন্ডা গোছের লোক সূর্যকে নিয়ে যায়। সূর্যের দেখে বেশ খটকা লাগে কারণ বাড়িটা দেখতে বেশ পুরনো দেখে মনে হচ্ছে অনেকদিন কোন মানুষজন ছিল না। কিন্তু সেই লোক দুটো তাকে বোঝায় গ্রামের বাড়ি এরকমই হয় বৃষ্টি হলে এমন হয়ে যায়।
অন্যদিকে আসল বাবা মার কাছে নিয়ে যাবার লোভ দেখিয়ে সোনাকে কিডন্যাপ করে মিশকা। আর এই সমস্ত কিছু দেখে নেয় রুপা। সে ঠিক করে সেনগুপ্ত বাড়িতে গিয়ে সবার সামনে সমস্ত কিছু বলে দেবে। এইবার এক ভয়ঙ্কর খেলায় নেমেছে মিশকা। সোনাকে সূর্যের জীবন থেকে দূর করার ইচ্ছে এবং দীপাকে চিরতরে হারিয়ে তার শিরদাঁড়া ভেঙে দেওয়ার স্বপ্ন মিশকাকে পৌঁছে দিয়েছে সর্বনাশের দোরগোড়ায়। দীপা কি পারবে এই চরম সর্বনাশের হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করতে?

