রাহুল বন্দ্যোপাধ্যায়ের পর চলে গেল আরও এক তরুণ প্রাণ! ফের শোকের ছায়া টলিপাড়ায়! অল্প বয়সেই না ফেরার দেশে অভিনেতা!

বিনোদন জগতে আবারও নেমে এসেছে দুঃখের খবর। অল্প বয়সেই শেষ হল এক লড়াকু জীবনের পথচলা। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে থেমে গেল তাঁর জীবনযুদ্ধ। এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী থেকে অনুরাগীরা। কেউই যেন মেনে নিতে পারছেন না এত তাড়াতাড়ি এই বিদায়। মাত্র ৪১ বছর বয়সে এমন পরিণতি সত্যিই মর্মান্তিক বলেই মনে করছেন সকলে।

এই দুঃসংবাদ সামনে আসতেই আবেগে ভেঙে পড়েন তাঁর ঘনিষ্ঠজনেরা। বিশেষ করে যিনি শেষ পর্যন্ত পাশে থেকে লড়াই করেছেন, তাঁর কষ্ট যেন ভাষায় প্রকাশ করা কঠিন। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, কতটা চেষ্টা করেছেন তাঁকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু শেষমেশ সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তাঁর কথায় স্পষ্ট, এই বিদায় শুধু একজন শিল্পীর নয়, এক প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার বেদনা।

দীর্ঘদিন ধরে কঠিন রোগের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। শারীরিক কষ্টের মধ্যেও হাল ছাড়েননি তিনি। চিকিৎসা চলছিল নিয়মিত, আর সেই সময়টায় তাঁর পাশে ছিলেন কিছু কাছের মানুষ। তবে শেষরক্ষা আর হল না। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতের আরও একাধিক শিল্পী শোকপ্রকাশ করেছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

এদিকে, সম্প্রতি একের পর এক দুঃসংবাদে ভারাক্রান্ত হয়ে রয়েছে বিনোদন দুনিয়া। কিছুদিন আগেই এক জনপ্রিয় অভিনেতার অকালমৃত্যু এবং তারও আগে এক কিংবদন্তি শিল্পীর প্রয়াণে শোক কাটিয়ে উঠতে পারেননি ভক্তরা। তার মধ্যেই আবার এই নতুন আঘাত যেন সকলকে আরও ভেঙে দিল। ফলে চারদিকে এখন একটাই অনুভূতি, শোক আর অবিশ্বাস।

আরও পড়ুনঃ বিয়ের আগেই পল্লবীর কান ভাঙানোর চেষ্টা! ননদিনীর ষ’ড়যন্ত্র ভেস্তে দিয়ে কি চার হাত এক হবে সাগর-পল্লবীর? দুর্ধর্ষ আজকের পর্ব

যিনি চলে গেলেন, তিনি ছোটপর্দার এক পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি জীবনের শুরুটা হয়েছিল অন্য পেশায়, পরে নিজের প্রতিভা দিয়ে জায়গা করে নেন অভিনয় জগতে। কলেজ জীবনে নাটকের প্রতি আগ্রহ থেকেই এই পথচলা শুরু। শেষ পর্যন্ত ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতেই জীবন থেমে গেল মালায়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ বেণুগোপালের।

Back to top button