Mithai: বন্ধ হয়ে গেল ‘জি বাংলার’ মিঠাই! আর দেখতে পাবেন না! রাগে ফুঁসছেন দর্শক

স্মার্টফোন ব্যবহার করেন না!- এখন এমন মানুষের দেখা মেলে না। সবার হাতেই এখন স্মার্টফোন। স্মার্টফোনের দরুন সমস্ত কিছুই এখন মানুষের হাতের মুঠোয়। এমনকি এখন মানুষ টিভির সামনে না বসেই নিজের সময়মতো নিজেদের জনপ্রিয় ধারাবাহিকগুলি স্মার্টফোনে অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মেই দেখে নিচ্ছে। তাই এখন এটা বলা যেতেই পারে ওটিটি প্লাটফর্ম-এর চাহিদা মানুষের কাছে এখন অনেক বেশি। কারণ দর্শকরা তাদের সকল কাজ সামলে নিজেদের পছন্দের ধারাবাহিক সেই প্লাটফর্মে দেখে নিতে পারেন।

কিন্তু এবার দর্শকদের জন্য এল এক দুঃসংবাদ। জনপ্রিয় একটি ওটিটি মাধ্যম বন্ধ হয়ে গেল। এরফলে জি বাংলার পছন্দের ধারাবাহিকগুলি বাংলা টেলিভিশন প্রেমীরা আর দেখতে পাবেন না। জি বাংলার ওটিটি প্ল্যাটফর্ম হল জি ফাইভ। সেই ওটিটি প্ল্যাটফর্মই বন্ধ হয়ে গেল। জি বাংলার সমস্ত শো সেখানে দেখা যেত। দর্শকদের জন্য এটি সত্যি খুবই খারাপ সংবাদ।

তবে সেটি ভারতে নয়, বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে জি ফাইভ স্ট্রিমিং। নতুন বছরের শুরুতেই এই পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা হয়। যা শুনে মন খারাপ জি বাংলার বাংলাদেশী ভক্তদের। কারণ তারা আর তাদের প্রিয় ধারাবাহিক গুলোকে ফোনের মাধ্যমে দেখতে পাবে না। জানুয়ারিতেই বাংলাদেশকে ‘বিদায়’ নিল জনপ্রিয় ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’। গত ৪ জানুয়ারি জি-ফাইভ কর্তৃপক্ষ তাদের সাবস্ক্রাইবারদের কাছে পাঠানো একটি ইমেইল বার্তায় এমনটা আগেই জানায়।

audience

প্রসঙ্গত বাংলাদেশের বিনোদনমূলক কন্টেন্ট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ২০১৯ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে ‘জি-ফাইভ’। কিন্তু তারা সাড়ে তিন বছরের কার্যক্রম চালানোর পরও ব্যবসায় তেমন কোনও সাফল্য পায়নি। কার্যত ক্ষতির মুখে পড়তে হয় এই প্লাটফর্মকে। তাই অফিশিয়ালি বাংলাদেশে বন্ধ হচ্ছে এটি। ১৫ জানুয়ারি থেকেই বাংলাদেশে ‘জি-ফাইভ’-এর আর কোনো কনটেন্ট দেখার সুযোগ দিচ্ছে না।

যদিও ভারতে স্বাভাবিকভাবে জি ফাইভ চলবে। কিন্তু বাংলাদেশী ভক্তদের জন্য বড়ই দুঃখের কথা এটি। পাশাপাশি বাংলাদেশী যাঁরা সাবস্ক্রিপশন কিনে রেখেছেন আগে থেকে, তাঁদের কী হবে? তাঁরা কি টাকা ফেরত পাবেন? তবে চিন্তার কোনও কারণ নেই, এই সমস্যার সমাধান করে দিয়েছে ‘জি ফাইভ’। জানা গিয়েছে, সাবস্ক্রিপশন অনুযায়ী সকলের অতিরিক্ত অর্থ রিফান্ড করে দেওয়া হবে।

Back to top button