শেষ হচ্ছে দীর্ঘ আড়াই বছরের যাত্রা! নতুন ধারাবাহিকের আগমনে শেষ হচ্ছে ফুলকি! অক্টোবরেই শেষ শুটিং! মন খারাপ দর্শকদের!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
তবে কোন ধারাবাহিক শুরু হলে তার শেষও আছে। এ কথা আমরা সকলেই জানি। তেমনি জি বাংলার পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে কয়েকদিন আগে। আরো কিছু নতুন ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছে। আর সেই নতুন ধারাবাহিকগুলির আগমনের ফলে পুরনো ধারাবাহিকগুলি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেরকমই জি বাংলার পর্দায় বহু বছর পুরোনো একটি ধারাবাহিক শেষ হতে চলেছে খুব শীঘ্রই। ধারাবাহিক জগতে আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। তার কারণেই শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। আসছে অভিনেত্রী পল্লবী শর্মার নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি। আর এই ধারাবাহিক শুরু হবার সাথে সাথে শেষ হচ্ছে জি বাংলার টপার ধারাবাহিক ফুলকি।

নতুন ধারাবাহিক কবে শুরু হচ্ছে তা এখনো জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে চলতি মাসেই ফুলকি ধারাবাহিকের সেই শুটিং সম্পূর্ণ হবে। ধারাবাহিকের গল্প আর বেশি দূর টেনে নিয়ে যেতে চাইছে না কর্তৃপক্ষ। ধারাবাহিকটি টিআরপি তালিকায় এখনো পর্যন্ত ভালো ফলাফল করে, তাই সেই জায়গাটা থাকতে থাকতে ধারাবাহিকের গল্প শেষ করার কথা ভাবা হয়েছে। ২০২৩ সালের জুন মাসে ফুলকি ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল প্রথমবারের জন্য। দেখতে দেখতে দু’বছর পেরিয়ে গেল ধারাবাহিকটি এখনো টিভির পর্দায় রমরমিয়ে চলছে।
আরও পড়ুনঃ সব বাধা পেরিয়ে রুক্মিণীর কাছে পৌঁছলো পারুল! গোপালের বিয়ের খবর পেয়ে চরম সিদ্ধান্ত নিল রুক্মিণী! দুর্ধর্ষ আজকের পর্ব
বেশ কয়েকবার টিআরপি তালিকায় টপার হয়েছে এই ধারাবাহিক। এখনো এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে। তাই দর্শকদের ভালোবাসা নিয়েই শেষ হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রুদ্রর শাস্তি দিয়েই হয়তো গল্প শেষ হবে। তবে কবে শেষ দিনের শুটিং সম্পূর্ণ হবে তা এখনো জানা যায়নি। আপনারা কতটা মিস করবেন ফুলকি ধারাবাহিককে?

