টিআরপি তুলতে নারী নির্যাতন দেখাচ্ছে জি বাংলা! বাদ পড়লো না নিম ফুলের মধুও! ক্ষোভ প্রকাশ দর্শকদের

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। সাধারণ ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট। ধারাবাহিকটি দেখতে বেশ পছন্দ করেন দর্শক মহল।

তবে সম্প্রতি এই ধারাবাহিকে যে ঘটনাগুলি ঘটছে তার সাথে কোনোভাবেই সম্মত হতে পারছেন না দর্শক মহল। ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, সৃজনের জেঠু বাড়ি ভর্তি সবার সামনে থাপ্পড় মারে তার স্ত্রীকে। এরপর মারার জন্য হাতে লাঠি তুলে নেয়। পর্ণা সেই লাঠি ধরে ফেলে আর সৃজনের জেঠুকে পুলিশে দেওয়ার হুমকি দেয়।

বর্তমানে জি বাংলার প্রায়u প্রতিটি ধারাবাহিক এই এমন সব দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শকমহল। এই দৃশ্যগুলি নিঃসন্দেহে অনেকাংশে সমাজের বাস্তব চিত্র কিন্তু প্রতিনিয়ত এই একই প্লট দেখতে পছন্দ করছেন না দর্শকরা। এই বিষয়গুলি অত্যন্ত বিরক্তিকর এবং দর্শকদের মানসিকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে।

এর আগে দর্শকরা ইচ্ছে পুতুল ধারাবাহিকে গিনির ওপর রূপের করা অত্যাচার দেখেছেন। শুধুমাত্র তাই নয় জি বাংলার আরও একটি ধারাবাহিক কার কাছে কই মনের কথায় শিমুলের ওপর পরাগের মারধর দর্শকদের অজানা নয়। এই সব দৃশ্যের মধ্যে দিয়ে নারীর উপর পুরুষের আধিপত্য বিস্তার এবং তাকে নিজের পায়ের নিচে রাখার একটি চিন্তাভাবনাকে বারবার ফুটিয়ে তোলা হচ্ছে।

কোন জিনিস বারবার হতে থাকলে বিশেষ করে যদি কোন অন্যায় বারবার প্রত্যেকটি জায়গাতেই পুনরাবৃত্তি ঘটিতে থাকে তাহলে সেটা দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। টিআরপি টানতে জি বাংলা এখন সেটাই করছে। টিআরপির জন্য প্রতিটি ধারাবাহিকের স্ত্রীয়ের উপর স্বামীর অত্যাচার প্রদর্শন করছে এই চ্যানেল দাবি সমালোচকদের।

Back to top button