কুন্তলের মায়াজাল থেকে গোরাকে উদ্ধার করলো দিতি! নিজের পাপে দিতির হাতে চরম শাস্তি পেলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুলস্ত্য আর কুন্তল যখন সেই তান্ত্রিকের কাছে গিয়ে তাদের আগের জন্মের কথা জানতে পারল, তখন তারা স্বপ্নেও ভাবেনি যে কী ভয়ঙ্কর সত্য তাদের জন্য অপেক্ষা করছে। যে তান্ত্রিক এতদিন তাদের ভালো মানুষের মতো সাহায্য করছিল, আসলে সেই ছিল পর্দার আড়ালের আসল ভিলেন। সে কোনো সাধারণ সাধু নয়, বরং এক স্বার্থলোভী শয়তান যে যুগের পর যুগ ধরে সবার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দিতি আর গোরার জীবনে যত অশান্তি, তার সবকিছুর মূলে ছিল এই তান্ত্রিকের কারসাজি। নিজের স্বার্থের জন্য সে কুন্তলিনীকেও ভুল পথে চালিত করেছিল। এই সত্য জানার পর পুলস্ত্য আর কুন্তল বুঝতে পারল তারা এক মরণফাঁদে পা দিয়ে ফেলেছে।

অন্যদিকে, কুন্তলিনী কোনোভাবেই গোরাকে হাতছাড়া করতে চাইছিল না। গোরাকে পুরোপুরি নিজের বশ করার জন্য সে এক অদ্ভুত পরিকল্পনা করল। সে তার আগের জন্মের রূপ অর্থাৎ ‘তমালিকা’ সেজে গোরার সামনে এসে দাঁড়াল। কুন্তলিনীর সেই অপরূপ সাজ আর মায়াবী চাহনি দেখে গোরা পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল। তার মনে হলো সে যেন সত্যি সত্যিই তার হারানো প্রেমিকা তমালিকাকে ফিরে পেয়েছে। কুন্তলিনীর এই মায়াজাল এতটাই শক্তিশালী ছিল যে গোরার সমস্ত সন্দেহ এক মুহূর্তে দূর হয়ে গেল।

তমালিকারূপী কুন্তলিনীকে দেখে গোরার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে যেন এক জাদুমন্ত্রের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ল। কুন্তলিনী যেভাবে তাকে ইশারা করল, গোরা ঠিক সেভাবেই তার পেছনে চলতে শুরু করল। কুন্তলিনীর ছলনা আর মায়ার কাছে গোরার বিবেক হার মানল। সে ভুলেই গেল যে তাকে কেউ ফাঁদে ফেলছে। কুন্তলিনী খুব সহজেই তার পুরনো রূপের জাদু দেখিয়ে গোরাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে সফল হলো।

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দিতি দেখে গোরা ঘরে নেই। তার মন কু ডাকতে শুরু করে এবং সে গোরাকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে। দিতি গিয়ে দেখে, কুন্তল জোর করে গোরাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু গোরা সম্মোহিত থাকলেও অবচেতন মনে কুন্তলকে বারবার দূরে সরিয়ে দিচ্ছিল। গোরার এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে কুন্তল তার ওপর রেগে যায় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে। কুন্তল ভেবেছিল ভয় দেখিয়ে গোরাকে কাবু করবে।

আরও পড়ুনঃ রায়ানকে ফেরাতে পারুলের ম’রণপণ যুদ্ধ! ছেলের ছদ্মবেশে রায়ানের সামনে পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

ঠিক তখনই দিতি সেখানে পৌঁছে যায় এবং কুন্তলের জঘন্য রূপ দেখে রাগে ফেটে পড়ে। সে আর দেরি না করে কুন্তলকে সপাটে একের পর এক থাপ্পড় মারতে থাকে। দিতির এই রুদ্রমূর্তি দেখে কুন্তল ঘাবড়ে যায়। দিতি তাকে কড়া ভাষায় সাবধান করে দেয় যে, গোরার আশেপাশে যেন তাকে আর কোনোদিন না দেখা যায়। দিতির এই সাহসের কাছে কুন্তল সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হয়, কিন্তু পরিস্থিতির জটিলতা আরও বেড়ে যায়।

Back to top button