বিপদের মুখে গোরা! পুলস্ত্যর জেদ কি ফাঁস করে দেবে দিতির আসল পরিচয়? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুলস্ত্য তার বাবা-মায়ের কাছে জানতে পারে তাদের পরিবারের পুরনো সব গোপন কথা। ব্রজধামের সাথে তাদের আসল সম্পর্ক কী এবং কেন তাদের এক সময় সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সব এখন তার কাছে পরিষ্কার। এরপরই সে তার বাবা-মাকে সাথে নিয়ে হঠাৎ ব্রজধামে গিয়ে হাজির হয়। তাদের দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং এক মুহূর্তের জন্য পুরো পরিবেশ থমথমে হয়ে পড়ে।

শুরুতে দিতি বা গোরা কিছুই বুঝতে না পারলেও, গোরার দাদু সবটা ধরে ফেলেন। তিনি জানান যে, বহু বছর আগে মহাপ্রভুর সোনার পাদুকা চুরি করার অপরাধে তাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। রাতের অন্ধকারে চুরি করে পালানোর সময় তারা ধরা পড়েছিলেন, আর সেই কারণেই দাদু তাদের ত্যাজ্য করেছিলেন। পুরনো সেই চুরির ঘটনা সবার সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

Zee Bangla, Bengali serial, Bengali television, New Promo, Tare Dhori Dhori Mone Kori, জি বাংলা, তারে ধরি ধরি মনে করি, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, নতুন প্রোমো

দাদু তাদের বাড়ি থেকে চলে যেতে বললেও পুলস্ত্য এবার দমে যাওয়ার লোক নয়। সে নিজের ও তার বাবা-মায়ের অধিকার ফিরে পেতে আদালতের কাগজ ও পুলিশি ব্যবস্থার প্রস্তুতি নিয়ে এসেছে। আইনি নির্দেশের কারণে দাদু চাইলেও তাদের বের করে দিতে পারছেন না। এতে গোরা খুব বিপদে পড়ে যায়, কারণ দিতিকে রক্ষা করার জন্যই সে তাকে এই বাড়িতে আগলে রেখেছিল।

এদিকে পুলস্ত্য আর দিতির সম্পর্ক এখন সাপে-নেউলে। পুলস্ত্য বারবার দাবি করছে যে, দিতি আসলে রূপমঞ্জরি নয়, সে হলো অদ্বিতীয়া। নিজের আসল পরিচয় নিয়ে এমন টানাটানি দিতি সহ্য করতে পারে না। সে রেগে গিয়ে সবার সামনেই পুলস্ত্যকে একটা কষিয়ে চড় মারে। এই ঘটনার পর তাদের মধ্যে প্রতিহিংসার আগুন আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ আইনি লড়াই নাকি সাজানো নাটক? সত্য উদঘাটনে কোর্ট রুমে হানা দিতেই পারুলের চক্ষু চড়কগাছ! দুর্ধর্ষ আজকের পর্ব

সব মিলিয়ে ব্রজধামের পরিস্থিতি এখন বেশ বিপজ্জনক। গোরা মনে মনে খুব দুশ্চিন্তায় পড়েছে যে কীভাবে এই বিপদ থেকে পরিবারকে রক্ষা করবে। অন্যদিকে, পুলস্ত্যও জেদ ধরে বসে আছে যে সে দিতির আসল পরিচয় প্রমাণ করেই ছাড়বে। অধিকার আর প্রতিহিংসার এই লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Back to top button