মহোৎসবের আড়ালে নাশকতার ছক! রক্তিম-কুন্তলদের ষড়যন্ত্রে এবার কোন নতুন বিপদ? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ইন্দু আজও বিশ্বাস করে যে তার ভালোবাসার টানে রক্তিম একদিন সুপথে ফিরবে। এই আবেগকে পুঁজি করেই রক্তিম নতুন ষড়যন্ত্রের জাল বোনে। সে আবারও একরাশ মিথ্যে আর ভুল বোঝাবুঝির আশ্রয় নিয়ে ইন্দুকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার মূল উদ্দেশ্য হলো ইন্দুকে ঢাল হিসেবে ব্যবহার করে গোস্বামী বাড়িতে নিজের আধিপত্য বজায় রাখা।

রক্তিমের শয়তানি যখন প্রায় সফল হতে চলেছে, ঠিক তখনই দিতি তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। দিতি দমে না গিয়ে ইন্দুকে বোঝায় যে, রক্তিম যদি তাদের বাড়িতেই থাকতে রাজি হয়, তবে ইন্দু তার পরিবারের সবার সান্নিধ্য পাবে। এই অপ্রত্যাশিত চালে রক্তিম কোণঠাসা হয়ে পড়ে এবং দিতির এই বুদ্ধিতে তার স্বামী গোরা অত্যন্ত গর্বিত বোধ করে। আপাতত রক্তিমের পরিকল্পনা ভেস্তে যায়।

গোস্বামী বাড়ির এই সুখ-শান্তি ষড়যন্ত্রকারীদের সহ্য হয় না। দিতি ও গোরার বিজয় দেখে আবারও একজোট হয় রক্তিম, পুলস্ত্য এবং কুন্তল। এই তিন শয়তানের সাথে হাত মেলায় সেই রহস্যময় সাধু, যার নজর অনেকদিন ধরেই গোস্বামী পরিবারের ওপর। তারা আসন্ন উৎসবকে কেন্দ্র করে এক বড়সড় নাশকতার ছক কষতে শুরু করে, যাতে এই পরিবারকে চিরতরে ধ্বংস করা যায়।

সামনেই গোস্বামী বাড়িতে এক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের ওপরই নির্ভর করছে পুরো পরিবারের ভাগ্য। মনে করা হচ্ছে, যদি কোনো বিঘ্ন ছাড়া এই উৎসব ও পূজা সম্পন্ন হয়, তবে মহাপ্রভুর বিশেষ আশীর্বাদে সব বিপদ কেটে যাবে। আর এই আশীর্বাদ আটকাতেই মরিয়া হয়ে ওঠে কুন্তল ও তার সঙ্গীরা। তারা চায় যেকোনো মূল্যে যজ্ঞ ও উৎসবে বাধা দিয়ে অমঙ্গল ডেকে আনতে।

আরও পড়ুনঃ মায়ের দেখা পেলেও কি পূর্ণতা পাবে পারুলের স্বপ্ন? যাওয়ার আগে পারুলকে কি কথা দিয়ে গেল তার মা? দুর্ধর্ষ আজকের পর্ব

নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে রক্তিমরা সেই রহস্যময় সাধুর শরণাপন্ন হয়। সেই সাধুও মনে মনে গোস্বামী বাড়ির সর্বনাশ চায়। সে তাদের অভয় দেয় এবং নিজে যজ্ঞে বসে অশুভ শক্তির মাধ্যমে গোর ও দিতির কাজে বাধা দেওয়ার পরিকল্পনা করে। একাধারে পার্থিব ষড়যন্ত্র আর অন্যদিকে তান্ত্রিক ছক সব মিলিয়ে গোস্বামী পরিবারের ভাগ্য এখন এক কঠিন অগ্নিপরীক্ষার মুখে।

Back to top button