ইচ্ছে করেই বাদ পড়েছে সিধাই জুটি!”এমন স্বার্থপর চ্যানেলের শো দেখব না”, জি বাংলার সোনার সংসারে কোথায় মিঠাই?

জি বাংলার (Zee Bangla) যখন রীতিমতো সোনার সংসারের (Sonar Songsar) প্রোমো শ্যুট করে মেইন ইভেন্ট হয়ে গিয়েছে। এবার সামনে এসেছে মেইন ইভেন্টে প্রোমোও। আর সেই দেখেই রীতিমতো মান অভিমানে ভরে গিয়েছে দর্শকদের মন।

May be an image of 1 person, standing and indoor
আসলে বছরে একটা সময় আসে যখন এই বড় পরিবার এক হয়। আর স্বাভাবিক বড় পরিবার যখন এক হয় তখন তো ধুমধাম মহা ধামাকা হবেই। তাতে তো কোনও সন্দেহ নেই। কিন্তু পরিবারের সবাইকে একসঙ্গে দেখতেই কিন্তু বেশি মজা পান দর্শকরা। বিশেষ করে তাঁদেরকে যারা একদম ঘরের মানুষ হয়ে উঠেছে।

May be an image of 2 people and people standing
আর ঘরের মানুষ বললেই জি বাংলার ক্ষেত্রে যে ধারাবাহিকের নাম উঠে আসে, সেটি হল মিঠাই। বাংলা, ভারত সব কিছুর গণ্ডি পেরিয়ে আফ্রিকাতেও এই ধারাবাহিকের ক্রেজ রয়েছে। দুবছর ধরে অনেক ভালোবাসা, কষ্ট সবরকম আবেগে জড়িয়ে রেখেছে এই ধারাবাহিক।

May be an image of 1 person and standing
দর্শকদের কথায় বলতে গেলে, “মিঠাই + সিদ্ধার্থ = সিধাই” হল ভালোবাসা। কিন্তু প্রোমোতে কই তাঁরা? প্রোমোর কোথাওই দেখা গেল না তাঁদের। বরং নতুন সব ধারাবাহিকের নতুন মুখ দেখা গেল। কিন্তু নতুনকে পেয়ে পুরোনোকে ভুলে যাওয়ায় বেশ ভালোই অভিমানের সুর শোনা যাচ্ছে দর্শকদের মনে।

একই সুর শোনা যাচ্ছে স্টার জলসার ক্ষেত্রেও। স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের নমিনেশনের লিস্ট বেরোনোর তখন রীতিমতো হয়রান দর্শকরা। এই মুহূর্তে এত ধারাবাহিক এলেও আগে থেকে স্টার জলসাকে যে ধারাবাহিকগুলি ধরে রেখেছিল, সেগুলির কথা ভুললে তো চলবে না। আলতা ফড়িং, নবাব নন্দিনী ও সাহেবের চিঠি। টি আর পি লিস্টে পড়ে গেলেও এই নতুন এত ধারাবাহিক আসার আগে এরাই স্টার জলসার হাল ধরেছিল।

May be an image of 2 people and people standing
কিন্তু এখন নমিনেশনের লিস্টে চান্স পেল না একটি ধারাবাহিকও। আর এই থেকে ক্ষুব্ধ হয়ে একজন সোশ্যাল মিডিয়া ইউজার রীতিমতো ক্ষুব্ধ হয়ে মন্তব্য করলেন, “এতদিন ধরে চ্যানেলের পাশে থাকার অবদানকে স্টার জলসা তুচ্ছ বলে মনে করে। সেই জন্যই একদম শুরু হওয়া ধারাবাহিকগুলি ঠিকই নমিনেশন পেয়ে যায়। কিন্তু নমিনেশন থেকে বঞ্চিত হয় আসল যোগ্যপ্রাপ্ত ধারাবাহিকগুলি।”

sid mithai - PLAYBOARD
ঠিক তেমন ভাবেই মিঠাইকে এতটা অবহেলা করায় একজন সোশ্যাল মিডিয়া ইউজার রীতিমতো লিখেই বসেন, “এটাই আমার দেখা শেষ সোনার সংসার হবে। এরকম স্বার্থপরের চ্যানেলের শো দেখতে চাই না”। আবার একজন নিজেকে সান্ত্বনা দিয়ে লিখেছেন, “হয়তো পরবর্তী প্রোমোতে বেশ ধামাকাদারভাবে দেখানো হবে। মিঠাইকে ভুলতে পারে না চ্যানেল!”

Back to top button