সামনে এলো জি বাংলার মহালয়ার প্রথম ঝলক, জানুন কোন দেবীর চরিত্রে কোন অভিনেত্রী?

দেখতে দেখতে প্রায় চলেই এলো বাংলালির মহোৎসব। পুজোর বাকি আর মাত্র হতে গুলো কয়েকটা দিন। আমাদের অর্থাই এই বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর তার মধ্যে দুর্গোৎসবই হলো প্রধান। দেবী দুর্গার আগমনের বাণী পেলেই আনন্দের জোয়ারে গা ভাসায় প্রতিটি বাঙালি।
শুধু বাঙালি নয়, এই উৎসবে সবাই আমন্ত্রিত থাকে। জাতি ধর্ম নির্বিশেষে আজ দুর্গা পুজোর আনন্দে সামিল হয় সব জাতির মানুষ। আলোর রোশনাইতে সম্পূর্ণ বদলে যায় তিলোত্তমার চেহারাটাই। মহানগরীর প্রতিটি কোণে শুধু বিরাজ করে উৎসবের আমেজ।
দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে থাকে যে বিষয়টি সেটি হল ভর বেলা ঘুম ঘুম চোখে মহালয়া। আর এই মহালয়ার পুণ্যলগ্নে টেলিভিশনে বাংলা বিনোদনের কোন চ্যানেলে কোন তারকা হচ্ছেন দেবী দুর্গা তা জানতে মুখিয়ে থাকে সমস্ত বাঙালি। শুধু তাই নয় প্রতিটি চ্যানেলের মধ্যে চলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এইবার প্রকাশ্যে এলেন জি বাংলার মহালয়ার সব দেবীরা। জেনে নেওয়া যাক কোন দেবীর চরিত্রে অভিনয় করেছেন কোন তারকা।
দর্শকদের কৌতূহলের তালিকায় প্রথমেই আসেন কে হচ্ছেন দেবী দুর্গা? এবারে জি বাংলা পর্দায় মহিষাসুরমর্দিনী হচ্ছেন পর্দার জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। জ্যাস সান্যালের পুলিশ অফিসারের উর্দি ছেড়ে এবার ত্রিশূল হাতে আবির্ভূত হবেন অঙ্কিতা। জানলে অবাক হবেন একসঙ্গে চারটি দেবীর চরিত্রে দেখা যাবে ছোট পর্দার রানি মাকে। পার্বতী, মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতী এই চার দেবীর রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।
এছাডাও, দেবী উমা রূপে দেখা যাবে গৌরী এলো ধারাবাহিকের তারা অর্থাৎ ঋষীতাকে। দেবী ব্রহ্মানি রূপে দেখা যাবে গৌরী এলো ধারাবাহিকের গৌরী অর্থাৎ মোহনা মাইতিকে। দেবী কর্তিকী রূপে দেখা যাবে নিম ফুলের মধু ধারাবাহিকের পর্ণা অর্থাৎ পল্লবী শর্মাকে। দেবী শোকরোহিতা রূপে দেখা যাবে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শিমুল অর্থাৎ মানালি দেকে। দেবী লক্ষ্মী রূপে দেখা যাবে ফুলকি ধারাবাহিকের ফুলকি অর্থাৎ দিব্যানী মন্ডলকে।দেবী মহেশ্বরী রূপে দেখা যাবে সোহাগ জল ধারাবাহিকের জুঁই অর্থাৎ শ্বেতা ভট্টাচার্যকে। দেবী রক্তদন্তিকা রূপে দেখা যাবে খেলনা বাড়ি ধারাবাহিকের মিতুল অর্থাৎ আরাত্রিকা মাইতিকে। দেবী কালিকা রূপে দেখা যাবে রাঙ্গা বউ ধারাবাহিকের পাখি অর্থাৎ শ্রুতি দাসকে। দেবী চামুণ্ডা রূপে দেখা যাবে মুকুট ধারাবাহিকের মুকুট অর্থাৎ শ্রাবণী ভুইয়াকে।

