রোহিতের খু’নের বদলা নিতে গিয়ে চরম বিপদের মুখে ফুলকি! মা দুর্গার সামনে নেওয়া সংকল্প হলোনা পূরণ! দুর্ধর্ষ আজকের পর্ব

ফুলকি (Phulki) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দূর থেকে ঘন্টার আওয়াজ শুনতে পায় ফুলকি। সেই ঘন্টার আওয়াজ অনুসরণ করে ফুলকি রুদ্রর ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে রুদ্র তো ঘরের মধ্যে ফুলকিকে মারার জন্য নিজের বুকের রক্ত দান করছে ভগবানকে, ফুলকিকে যে করেই হোক এই পুজোর মধ্যেই শেষ করার পরিকল্পনা নিয়ে এসেছে। তাই জন্য যতদূর যেতে হয় যেতে পারবে রুদ্র।

ফুলকি তো ভাবছে রাজমহলের এদিক থেকে তো ঘন্টার আওয়াজ আসার কথাই নয়, কারণ এদিকে কেউ আসে না। তবে কোথা থেকে সেই আওয়াজ আসছে। রুদ্র যে ঘরে পুজো করছিল মায়ের সেই ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়ে ফুলকি এবং গিয়ে দেখে ভেতর থেকে দরজা আটকানো। ফুলকির সন্দেহ হয় নিশ্চয়ই ঘরের ভেতরে কেউ আছে, তারপর সে জোরে জোরে ধাক্কা দিতে থাকে দরজা খুলে ভেতরে ঢোকার পর দেখে সেখানে মা দুর্গার পুজো হচ্ছে। কিন্তু এই ঘরের মধ্যে কে পুজো করলো সেটাই বুঝতে পারে না ফুলকি। কারণ ঘরে ঢুকে কাউকে দেখতে পারেনি সে। এরপর ফুলকি দেখতে পায় মায়ের সামনে কেউ রক্ত দিয়ে সংকল্প করেছে। আর সেই রক্ত দেখেই তো ফুলকির মনে একটাই নাম আসে। কারণ একমাত্র রুদ্রকেই ফুলকি দেখেছে রক্ত দিয়ে এভাবে পুজো দিতে।
ফুলকির সন্দেহ হয় রুদ্র হয়তো এই রাজমহলের কোথাও লুকিয়ে রয়েছে। এর আগেও রুদ্র ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল। আর রাজমহলে থাকলে সন্দেহ হবে না কারোর সেটাও ভালোমতো জানে রুদ্র। তাই হতেই পারে নিরাপদ আশ্রয় খুঁজতে এই রাজমহলে আছে সে। ফুলকি গিয়ে লাবণ্য, পিয়াল সকলকে জানায় রুদ্র এই রাজমহলেই আছে। তাকে সরাসরি দেখতে পায়নি ফুলকি ঠিকই কিন্তু রুদ্র যে রক্ত দিয়ে পুজোর করছিল রাজমহলে সেটা জানায় সকলকে।
আরও পড়ুনঃ বাথরুম থেকে ফাঁ’স ভিডিও! কার আবদার মেটাতে এমন করলেন সুদীপ? উত্তপ্ত সোশ্যাল মিডিয়া!
ফুলকি সকলকে জানিয়ে দেয় এবারের হাতেনাতে ধরবে রুদ্রকে। অংশুকে ফোন করে কড়া পাহারার ব্যবস্থা করতে বলে। জানিয়ে রাজমহলের অলিতে গলিতে সব জায়গায় যেন গুপ্তচর আর পুলিশ দুজনেই থাকে। আর রাজমহলের ভিতরে তারা সকলে ঘিরে থাকবে রুদ্রকে। যাতে কোনভাবেই রাজমহলের বাইরে কেউ পালাতে না পারে। এরপরই পরের দিন যখন রুদ্র ফুলকিকে মারার জন্য ভগবানকে ডাকছিল ঠিক তখনই রুদ্ররূপ ধারণ করে রুদ্রর সামনে বেরিয়ে আসে ফুলকি। যে অস্ত্র দিয়ে ফুলকিকে মারার সংকল্প নিয়েছিল রুদ্র সেই অস্ত্র দিয়েই রুদ্রর দিকে তেড়ে আসে তাকে মারার জন্য। অরণ্য এই কাজ করতে বাধা দেয় কিন্তু এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

