অতীতের মুখোমুখি অরণ্য! ফুলকির হাত ধরেই আবারও ঘুরে দাঁড়ানোর সাহস পেলো সে! সবাইকে চমকে দিল অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকিকে ডাক্তার খুবই সাবধানে হাসিখুশি থাকতে বলেছে। কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় অরণ্য। তাই ফুলকি নিজেই অরণ্যর খোঁজ নিতে চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে দেখে মন মেজাজ খারাপ করে বসেছিল। অরণ্য এর আগেও একবার এক রিয়েলিটি শোতে হেরে গিয়েছিল আর তার জন্যই তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এসব কথা শুনে ফুলকি অরন্যর পাশে এসে দাঁড়ায়, তাকে সাহস যোগায়।

Abhishek Bose

ফুলকি অরন্যর মনে বিশ্বাস জাগিয়ে তোলে অরণ্য পারবে নিজেকে প্রমাণ করে দিতে। এখন অরন্যের মধ্যে রোহিতের হার্ট রয়েছে। তাই এই হার্ট নিয়ে সে কিছুতেই হেরে যেতে পারে না। রোহিত একেবারেই দুর্বল ছিল না আর অরণ্য যে কারণে ভয় পাচ্ছে সেই ভয়টা তাকে কাটিয়ে উঠতে হবে তাই অরণ্য প্রতিযোগিতায় নাম দেবে। ফুলকির কথা শুনে অরণ্য মনে কিছুটা সাহস পায়।

তারপর ফুলকির কথাতে একটা সুন্দর গান ধরে অরণ্য। অরণ্য মনে মনে যে ফুলটিকে পছন্দ করে সেটা বোঝা যাচ্ছিল কিন্তু ফুলকিকে বলার সাহস তার নেই। এর পরের দিন অরণ্য ফুলকির সাথেই যায় ওই প্রতিযোগিতায়। আর ওই একই প্রতিযোগিতায় অরণ্যের প্রাক্তনও গিয়েছে অংশগ্রহণ করতে। যদিও অরণ্য সেটা আগে থেকে জানতো না। এরপর সেখানে গিয়ে হঠাৎ আবার বহু বছর পর অরণ্য মুখোমুখি হয় তার প্রাক্তন অহনার সাথে।

আরও পড়ুনঃ বাবার অমতে বিয়ে! হয়েছেন পরিবারের রাজ্য কন্যা হয়ে! একা লড়েই জীবন গড়েছেন ‘গৃহপ্রবেশ’-এর ঠাকুমা কুমকুম ভট্টাচার্য!

এদিকে প্রতিযোগী হিসেবে অরণ্যর নাম আবারও ফুলকি এন্ট্রি করিয়ে দেয়। ওদিকে অহনা অরন্যের সাথে মন্ত্রী ফুলকিকে দেখে তো অবাক হয়ে যায়। তার বন্ধু অনেক রকম বাজে ইঙ্গিত করতে থাকে অরণ্য এবং ফুলকিকে একসাথে দেখে। অরণ্যকে তার প্রাক্তন আবারো অপমান করতে শুরু করে। তার দুর্বলতা নিয়ে কথা বলে। কিন্তু অরণ্য যে আগের মতন নেই এখন রোহিতের হার্ট পেয়েছে সেটা তো জানতো না অহনা। এরপর হঠাৎ অহনাকে কতগুলো গুন্ডা বিরক্ত করতে এলে অরণ্য তাদের মেরে একেবারে শুইয়ে দেয়। আর সেটা দেখে অবাক হয়ে যায় অহনা। আর ঠিক করে ফুলকিকে সরিয়ে আবারো নিজের জায়গা পাকাপোক্ত করতে হবে অরন্যর জীবনে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button