ষড়যন্ত্র করে রোহিতকে তুলে নিয়ে গেলো শিনা! সরাসরি ফুলকির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। রোহিতের পুরনো প্রেমিকা আবার ফিরে এসেছে। তা নিয়ে তোলপাড় কান্ড। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সাত বছর ধরে কোমায় থেকেও ফিরে এসে রোহিতের সম্পর্কে সমস্ত খোঁজখবর নিয়েছে শিনা। রোহিতের পরিবার, স্ত্রী, আত্মীয়-স্বজন সবকিছুর খোঁজখবর আছে শিনার কাছে। পরের দিনই ফুলকির অফিসে এসে হাজির হয় শিনা। তাকে দেখে একেবারে অবাক রোহিত এবং ফুলকি শিনা নিজের সাথে করে ডিভোর্স পেপার নিয়ে এসেছে। ফুলকি রোহিতের মিউচুয়াল ডিভোর্স করাবে বলে। রোহিত ফুলকির ডিভোর্স হলে শিনা তাহলে রোহিতকে বিয়ে করবে। শিনার এই অদ্ভুত দাবি শুনে তো অবাক ফুলকি। তেড়ে আসে শিনাকে মারার জন্য।

ফুলকি এবং রোহিত এত সহজে ডিভোর্স দেবে না দেখে শিনা জানিয়ে যায় রোহিতকে পাওয়ার জন্য সে সবকিছু করতে পারে। তাই তাকে এবার অন্য রাস্তা দেখতেই হবে। ফুলকি তো রোহিতের উপর ভীষণ রেগে গিয়েছে সে একেবারে বাড়িতে এসে রাগে জ্বলতে থাকে। সকলেই ফুলকির এই রূপ দেখে ভয় পেয়ে যায়। কিন্তু ফুলকির কি হয়েছে কেউ বুঝতে পারে না। রোহিতের মুখে সবাই জানতে পারে শিনা নামের এক বক্সার যে কিনা এক সময় রোহিতকে পছন্দ করত সে আবার ফিরে এসেছে তার জীবনের। তাই পরের দিন ফুলকি রোহিতের উপর নজর কাটানোর জন্য লঙ্কা পোড়া দেয়।
ফুলকির এই ব্যবহারগুলো রোহিত পছন্দ করে না। সে ফুলকিকে কথা দেয় কোনদিনও তাকে ছেড়ে যাবে না। এদিকে পরের দিন সকালেই আবার শিনা এসে হাজির হয়। তারপর হঠাৎ রাজমহলে আসে শিনা আর সঙ্গে করে নিয়ে আসে বিয়ের কার্ড। সেই সময় সেখানে বড় রাজা, ফুলকি, লাবণ্য, রোহিত, ধানু সকলেই উপস্থিত ছিল। সকলে সামনেই শিনা বড় রাজার হাতে বিয়ের কার্ড দিয়ে রোহিতের সঙ্গে তার বিয়ের কথা ঘোষণা করে। সকলেই তো এই কথা শুনে অবাক হয়ে যায়। শিনার যে মানসিক অবস্থা ঠিক নেই সেটা বুঝতে পারে সকলে। শিনা জানিয়ে দেয় সে ফুলকিকে আগে থেকেই সাবধান করে দিয়েছিল রোহিতকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। কারণ সে রোহিতকে বিয়ে করেই ছাড়বে।
আরও পড়ুনঃ “প্রথমে ভেবেছিলাম মিথ্যে রটনা… ও যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারিনি”- প্রাক্তন প্রেমিককে হারিয়ে ভেঙে পড়লেন চুমকি চৌধুরী
ফুলকি এইসব আর সহ্য করতে না পেরে একেবারে শিনাকে মারার জন্য তেরে আসে। সকলে কোন রকমে সামলে নেয় ফুলকিকে। কিন্তু শিনার জন্য ফুলকি রোহিতের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। শিনা চলে গেলে ফুলকি দেখতে পায় তাদের রাজমহলের বাইরে অসংখ্য লোকজন তাদের ওপর নজর রাখছে, বিশেষ করে রোহিতের উপরে। তাই ফুলকি রোহিতকে ঘরে আটকে রাখতে চায়। কিন্তু ফুলকির এই ছেলেমানুষিগুলো মেনে নিতে পারে না রোহিত। এদিকে পরের দিন বড় করে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করা হয় রাজমহলে। আর সেখানে নাচ গান হইহোলের মাঝে কখন রোহিতকে অজ্ঞান করে শিনার লোকজন তুলে নিয়ে যায়। তারপরই শিনা ফোন করে ফুলকিকে চ্যালেঞ্জ করে আগামীকালই রোহিতের সঙ্গে তার বিয়ে হবে। এবারে দেখা যাক কি অপেক্ষা করছে আগামী পর্বে।

