ফেরার ফুলকি রোহিত! ছলচাতুরী করে ফাজিমপুরা পৌঁছে গেল রুদ্র! আসল অপরাধীকে খুঁজতে গিয়ে মৃ’ত্যু ফাঁদে ফুলকি!

দর্শক মহলে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। প্রথম দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের ভীষণ পছন্দের। ধারাবাহিকের গল্পে থাকে নিত্য নতুন টুইস্ট এবং চমক। যেমন বর্তমানে এপিসোডগুলি হচ্ছে দারুণ জমজমাট। তাইতো দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির সামনে বসে পড়ে এই ধারাবাহিক দেখার জন্য।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, রোহিত ফুলকি ওই ফরেনসিক টেস্টের রিপোর্টগুলি তাদের এক পরিচিত ডাক্তারের কাছে দেখাতে যায়। ডাক্তারবাবু রিপোর্ট দেখে বলেন এখানে কোন ব্যক্তি হাতে ভারী কোন ধাতব বস্তু পরে জোরে ঘুষি মেরেছে ওই ব্যবসায়ীর বুকে। আর সেই থেকে মৃত্যু হয়েছে তার। রোহিত ঠিকই বুঝতে পারে এই খুন কে করেছে। কারণ এই বিশেষ ঘুষি একজনই চালাতে পারতো। আর রোহিত থাকে ভালোমতো চেনে। তার নাম প্রীতম কুমার। ফাজিমপুরা গেলে তার খোঁজ পাওয়া যেতে পারে। এক সময় বক্সিং দুনিয়ায় এই ধরনের ধাতব বস্তু দিয়ে বক্সিং খেলায় তাকে বক্সিং জগৎ থেকে বের করে দেওয়া হয়েছিল।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 2 August, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ২ অগাষ্ট এপিসোড

তাই রোহিত এতোটুকু সময় নষ্ট না করে ফুলকিকে নিয়ে সঙ্গে সঙ্গে অপরাধীকে ধরার উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইতিমধ্যেই ফুলকিকে অ্যারেস্ট করার নোটিশ বেরিয়ে গিয়েছে। তাই পরের দিন সকালেই ফুলকিকে এরেস্ট করা হবে। কিন্তু এর মধ্যে চারিদিকে কড়া পাহারা বসানো হয়েছে। এইসব এড়িয়ে রোহিত কি করে ফুলকিকে নিয়ে যাবে সেই নিয়ে চিন্তায় পড়ে যায়। তারপরে একজন বিশেষ মানুষের কাছে সাহায্য চায় রোহিত। কিছুক্ষণ পরে লাবণ্য এসে তাদের ফ্লাইটের টিকিট, হোটেলের টিকিট সমস্ত কিছু ঠিক করে দেয়। রোহিত এতোটুকু সময় নষ্ট না করে গিয়ে পৌঁছায় ফাজিমপুরাতে ওই প্রীতম কুমারের খোঁজ করতে।

সেখানে পৌঁছনো মাত্রই রোহিত দেখতে পায় চারিদিকে খবর রটে গিয়েছে যে ফুলকি এবং রোহিত পলাতক, তারা ফেরার হয়েছে। ফুলকির হঠাৎ মনে হয় তারা যে এত দূরে প্রীতম কুমারের খোঁজে এলো প্রীতম কুমার কেনই বা হঠাৎ রাজমহলের এলাকায় গিয়ে ওই ব্যবসায়ীকে মারতে যাবে, ফুলকিরা প্রমাণ খুঁজতে এসে আবার নতুন কোন বিপদে পড়লো না তো। হতে পারে খুনি তাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা ধরতে পারছে না। তারপরে রোহিতের সেই চেনা ব্যক্তি এসে জানার প্রীতম কুমার ভান্ডারগঞ্জ নামের কোন একটি জায়গায় গুদাম ঘরে বক্সিং প্রতিযোগিতায় অংশ নেবে সেখানেই খোঁজ মিলতে পারে তার।

আরও পড়ুনঃ আদালতে দাঁড়িয়ে চন্দ্রর উকিলকে উচিত জবাব দিলো কমলিনী! নিজের জালে নিজেই জড়িয়ে পড়লেন উকিলবাবু, কেস ঘুরে গেল অন্যদিকে! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

ওইদিকে রুদ্র ফুলকি এবং রোহিতের খোঁজ নেওয়ার জন্য লাবণ্যর অফিসে আসে। এসেই লাবণ্যকে ইমোশানালভাবে খোঁচা দিতে থাকে। তার মনে রোহিত ফুলকিকে নিয়ে ভয়ে ঢুকিয়ে দেয়। ফুলকি রাজমহলের রাজকুমারী, নতুন নতুন ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এসবের জন্য ফুলকিকে কেউ টিকতে দেবে না। তার ক্ষতি করে দেবে এই সমস্ত বলে ভয় দেখাতে থাকে। তারপর ছলে বলে লাবণ্যের মুখ থেকে বের করার চেষ্টা করে রোহিতরা কোথায় গিয়েছে। লাবণ্য ইমোশনাল হয়ে পড়ে ছদ্দবেশী রুদ্রকে সব কথা বলে দেয়। রুদ্র পৌঁছে যায় ফাজিমপুরাতে। সেখানে প্রীতম কুমারও হাজির থাকে। একটি নাইট ক্লাবের মধ্যে ফুলকি রোহিত ছদ্মবেশে উপস্থিত ছিল। কিন্তু রুদ্র তাদের ঠিকই চিনতে পেরেছে। এবারে দেখার অপেক্ষায় ফুলকি রোহিতের জন্য নতুন কোন বিপদ অপেক্ষা করছে।

Back to top button