ছোট কুমারকে নজরে রাখতে বিশেষ উপায় বার করল ফুলকি! প্রকাশ্যে আজকের দুর্ধর্ষ পর্ব!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কিভাবে ফুলকিকে শেষ করা যায় সেই ছক তৈরি করছে ছোট রাণী। ছোট রাজকুমারকে জানায় ফুলকিকে বিজয়া দশমীর দিন মা দুর্গার সাথে বিসর্জন দেবেন তিনি। এদিকে পরের দিন ফুলকি নিজেই ঢাক বাজিয়ে পুজোর আয়োজন শুরু করে দেয়। আর সবাইকে হাসিমুখে হৈ হুল্লোড় করতে বলে।

ফুলকির রোহিতের কারণে মন খারাপ ছিল বলে সকলেই চিন্তিত ছিল। ফুলকির মন ভালো করার জন্য সবাই চেষ্টা করছিল। কিন্তু তারপর ফুলকি নিয়েই হৈ হুল্লোড় করতে থাকে। ফুলকি আবার আগের মতন দেখে সকলেই খুশি হয়। তারপর বড় রাজা জানায় ফুলকি এবারে নিজে দায়িত্ব নিয়ে সব পুজোর কাজ করবে।
ওদিকে ছোট রাণী ছোট রাজকুমারকে রুদ্রর খোঁজ নিতে বলেছিল। কিন্তু রুদ্রর কোন খোঁজে কেউ জানে না। কেউ জানে না রুদ্র কোথায় গা ঢাকা দিয়েছে। ইন্দ্র খোঁজ নিতে ব্যর্থ হয় আর সেই কারণেই ছোট রাণী ইন্দ্রর উপর অসন্তুষ্ট। আসলে রুদ্রর সাথে হাত মিলিয়ে ফুলকির ক্ষতি করার প্ল্যান করছেন তিনি। পুজোর মধ্যেই ফুলকিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া তার উদ্দেশ্য।
আরও পড়ুনঃ দাদুর দৌলতে পুজোতেও প্রতিযোগিতা! কে সেরা? পারুল নাকি রায়ান? এবার সেটাই দেখার পালা! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে পরের দিন মায়ের বোধন হয়। ফুলকি একে একে মা দুর্গার হাতে তার সমস্ত অস্ত্র তুলে দেয়। বড় রাজাই ফুলকিকে নির্দেশ দেয় মায়ের হাতে অস্ত্র তুলে দিতে। আর ফুলকিকে দেখে রাগে একেবারে জ্বলতে থাকে ছোট রাণী। এই সমস্ত অধিকার ছোট রাণীর ছিল। সেখানে ফুলকি সবকিছু অধিকার কেড়ে নিচ্ছে একে একে। মায়ের অস্ত্র প্রদানের পর নৃসিংহ দেবের পূজো হয় নৃসিংহদেবকে আহবান করা হয় রাজবাড়ীর দুর্গাপূজায়। এই সবই রাজমহলের নিয়ম। এতদিন এই সমস্ত নিয়ম ছোট রাণী করে এসেছেন কিন্তু হঠাৎ করে ফুলকি এসে পড়ে তার জায়গা নড়বড়ে হয়ে গিয়েছে। আর ফুলকি ভালমতন জানে ছোট কুমার নিশ্চয়ই তার ক্ষতি করার জন্য কোন না কোন ফন্দি আঁটছে। তাই জন্য ফুলকি তাকে নজরে নজরে রাখার জন্য ছোট কুমারকে বাড়ির পুজোতে উপস্থিত থাকতে বলে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

