শাসক দলের ভয়ে গুটিয়ে থাকতে নারাজ রাজ্যবাসী! ফুলকির কথায় সাহস যুগিয়ে ভোট দিতে এগিয়ে এলো তারা! ফুলকির কাছে হার মানল ছোট রাজকুমার!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে আসছে। প্রতি সপ্তাহে ভালো ফলাফল করে ফুলকি। ধারাবাহিকের দিব্যানী এবং অভিষেক প্রথমবার জুটি বেঁধেছে। তবে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের বেশ প্রিয় জুটি হয়ে উঠেছে তারা। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি ঈশিতা আর রুদ্রর মৃত্যুদণ্ড ঘোষণা করে। এরপর ফুলকি সবাইকে নিয়ে প্ল্যান করে। মাঝরাতে ফুলকি ঈশিতা আর অভিরূপের ঘরে গিয়ে তাদের অজ্ঞান করার স্প্রে দিতে অজ্ঞান করে নিয়ে যায় ফাঁসির মঞ্চে। তারপর দুজনেরই জ্ঞান ফিরে আসে এবং চোখ খুলে তারা দেখে ফুলকি সত্যি সত্যি তাদের ফাঁসির ব্যবস্থা করেছে। এরপর দুজনকেই ফাঁসির দড়িতে ঝোলানো হয়। কিন্তু তার আগে ফুলকি দুজনের শেষ ইচ্ছে কথা শুনতে চায়। তখনই ঈশিতা জানায় তাদের শেষ সুযোগ দেওয়া হোক ঈশিতা ফুলকির জীবন থেকে বরাবরের মতো চলে যাবে। আর তাকে বিরক্ত করতে আসবে না। এই কথা শুনে ফুলকি ঈশিতা এবং অভিরূপ দুজনকে ঘাড় ধাক্কা ধরে রাজমহল এর বাইরে বের করে দেয়।

ঈশিতার রুদ্র তো তখন ফুলকির উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাগে গজগজ করছে। তারা ঠিক করে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে ঠিকই কিন্তু আবার ঠিক ফিরে আসবে ফুলকির ক্ষতি করতে। তখনই তাদের রাস্তায় দেখা হয় ইন্দ্রর সাথে। ইন্দ্র তাদের নিজের গোপন আস্তানায় নিয়ে যায় আশ্রয় দেওয়ার জন্য। আর সমস্ত ঘটনা জানতে পেরে ফুলকি যাতে কোন ভাবে ভোটে জিততে না পারে তার ব্যবস্থা নেওয়ার কথা জানায় সে। পরের দিন বোমার আওয়াজে ঘুম ভাঙ্গে রোহিতের। সবাই এক জায়গায় জড়ো হয়ে দেখে রাস্তায় বোমাবাজি হচ্ছে। আর ফুলকিকে আটকানোর জন্য এসব করছে শাসকদলের লোকজন। রাজমহলের জায়গায় জায়গায় বোমাবাজি শুরু করে ইন্দ্র। ফুলকি সেসব দাঁড়িয়ে দেখতে থাকে।
এদিকে ইন্দ্র সংবাদমাধ্যমের সবাইকে বলে ফুলকিরা বোমাবাজি করছে তাদের শাসক দলের লোকজনকে আটকানোর জন্য, সবার ক্ষতি করার জন্য। ইন্দ্রর এই সমস্ত কাজবাজ সহ্য করতে পারছে না তার বাবা দাদা। ইন্দ্র হাতের বাইরে বেরিয়ে গেছে এখন আর কিছুই করার নেই। ফুলকি ভাবে কি করলে লোকজন ভোট দিতে আসবে ভয় না পেয়ে। তাই ফুলকি ঠিক করে সে নিজে রাস্তায় বেরিয়ে গোটা পরিস্থিতির মোকাবিলা করবে। অংশুকে ফোন করে রোহিত জানতে পারে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি করছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি। ফুলকি রাস্তায় বেরিয়ে চারিদিকের পরিস্থিতি দেখতে থাকে। সেখানে অংশু, স্বাগতা সকলেই এসে ফুলকিকে বারবার বারণ করে এই পরিস্থিতিতে কোনরকম ঝুঁকি না নিতে কিন্তু ফুলকি তো কোন কথাই শোনে না।
আরও পড়ুনঃ ধারাবাহিক শেষ হতেই অসুস্থ মিত্তির বাড়ি ধারাবাহিকের নায়িকা! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেত্রী!
ফুলকির মাথায় একটা বুদ্ধি আসে ফুলকি আদির ফোন থেকে লাইভ ভিডিও করে এবং সবাইকে বার্তা দেয় যাতে এক এক করে সকলেই সাহস করে বাড়ি থেকে বেরিয়ে আসে ভোট কেন্দ্র পর্যন্ত। কারণ শাসক দল চাইছে সবাইকে দমিয়ে রাখতে। এখন যদি সবাই ভয় পেয়ে চুপ করে ঘরে বসে থাকে তাহলে শাসক দল আরও মাথাচাড়া দিয়ে উঠবে। ফুলকিরাও ভোট দিতে যাচ্ছে তাই সকলে যেন এক এক করে সাহস নিয়ে এগিয়ে আসে ভোট দেওয়ার জন্য। ফুলকির লাইভ ভিডিও দেখে তো ইন্দ্র কী করব বুঝতে পারে না। কারণ সেখানে অনেক মানুষই ফুলকির এই আবেদনে সাড়া দিয়েছে। আর ফুলকির আবেদনে সারা দিয়ে সত্যি সত্যি ভোটের বুথের সামনে লোকজন জড়ো হয়েছে ভোট দেওয়ার জন্য। আর এভাবেই ছোট রাজকুমারের মুখের উপর যোগ্য জবাব দিলো ফুলকি। আর ফুলকি ছোট রাজ কুমারকে চ্যালেঞ্জ করে ভোটেও সে জিতে দেখাবে। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

