মায়ের মুকুট ফিরিয়ে আনতে সাহসী পদক্ষেপ নিল ফুলকি! নিজের কথা রাখতে গিয়ে আসন্ন সন্তানের বিরাট বড় ক্ষতি করে বসলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে আসছে। প্রতি সপ্তাহে ভালো ফলাফল করে ফুলকি। ধারাবাহিকের দিব্যানী এবং অভিষেক প্রথমবার জুটি বেঁধেছে। তবে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের বেশ প্রিয় জুটি হয়ে উঠেছে তারা। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কালীপুজোতে এবারে ফুলকিকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে। তাই সেই সব নিয়ে কথা বলতে এসেছে আদিত্য। রাজমহলের সদস্যদের সাথে কথা বলে ফুলকি জানতে পারে কত বড় করে কত আচার অনুষ্ঠানের মাধ্যমে মা কালী পূজা করা হয় এবং সাথে কমিটির লোক এটাও জানিয়ে দেয় এ বছর মা কালীর পুজোতে মায়ের মাথায় ফুলকি মুকুট পড়াবে। আদিত্য রাজমহলে ফুলকিকে নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেয়। কোথায় রাখা হচ্ছে, লকারের পাসপোর্ট কি সব জানিয়ে দেয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 22 October, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ২২ অক্টোবর এপিসোড

ওদিকে তাইজি ফুলকির উপর প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তাই জন্য রুদ্রর সাথে নকল চাচী সেজে দেখা করতে যায় জেলে, সঙ্গে যায় তিওয়ারি। তখনই রুদ্র জানায় ফুলকিকে বিপদে ফেলার জন্য সে একটা প্ল্যান করে রেখেছে। রাজমহলে বড় করে কালীপুজো হয় সেই কালীপুজোতেই ফুলকিকে বিপদে ফেলতে চায়। এ বছর রাজমহলে ফুলকি পুজো উৎপাদন করছে, মায়ের মাথায় ফুলকি মুকুট পড়াচ্ছে তাই রুদ্র তিওয়ারিকে বলে যেভাবেই হোক মায়ের মাথার ঐ দামি মুকুট সরিয়ে ফেলতে হবে। এতে করে ফুলকির বদনাম হবে আবার তাদের কাজও হাসিল হবে।

তিওয়ারিকে বলে দেয় ছোট রাজকুমারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করতে। এখন তার হাতে টাকা নেই তাই ছোট রাজকুমার চাইবে টাকার জন্য কাজ করতে। রুদ্রর কথামতো সেও কাজে লেগে পড়ে। ওদিকে কালী পুজোতে মা কালীর সামনে নৃত্য পরিবেশন করা হয় আর সেই নাচ করবে এবারে তমাল, পিয়াল, ধানু, লাবণ্য সকলে মিলে। ফুলকিও তাদের সাথে নাচ করতে চায়। প্রথমে তো সকলেই আপত্তি জানায় তার সন্তানের কথা ভেবে। কিন্তু ফুলকি কোন কথাই শোনে না। তাই ফুলকিকে বাধ্য হয়ে তাদের নাচের দলে নিতে হয়। এরপরে শুরু হয়ে যায় তোড়জোড়।

আরও পড়ুনঃ ‘ন্যাকামোটা একটু বেশি হয়ে যাচ্ছে…’- নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই সমালোচনার ঝড়! কটাক্ষের কি জবাব দিলে অভিনেত্রী আরাত্রিকা?

আর ওদিকে রাজমহলের বাইরে ছোট রাজকুমারের সাথে আলাদাভাবে দেখা করে তিওয়ারি। সে জানায় ছোট রাজকুমার যদি মায়ের মুকুট চুরি করে এনে দিতে পারে তাহলে সেটার ৫০ ভাগ টাকা তাকে দেওয়া হবে। প্রথমে তো ছোট রাজকুমার ভাবে রুদ্রকে আবার বিশ্বাস করা যায় কিনা কিন্তু হাতে টাকা পয়সা নেই তাই কোনো উপায় না পেয়ে ছোট রাজকুমার রাজি হয়ে যায়। তারপর সকলের আড়ালে খুব সাবধানে ফুলকিকে ফাঁসানোর জন্য ছোট রাজকুমার সেই মুকুট চুরি করে নেয়। চুরি করে নিয়ে বেরোতে গিয়ে ফুলকির মুখোমুখি হতে হয় তাকে। এরপরে একে একে আদিত্য, পুজোর কমিটির লোকজন সকলে চলে আসে সেখানে। বাধ্য হয়ে ছোট রাজকুমারকে মুকুটটা সকলের সামনে নিয়ে আসতে হয়। ছোট রাজকুমার তো মিথ্যে বলে কোন রকমে বিষয়টা সামলে নেয়। কিন্তু ফুলকির মন খচখচ করতে থাকে। ফুলকি ঠিক করে পুজোতে ছোট রাজকুমারের উপর নজর রাখতে হবে। আর ওদিকে পরের দিন ঠিক মায়ের মাথা থেকে মুকুট গায়েব হয়ে যায়। লোকজন এই নিয়ে আলোচনা করতে থাকে। আর ফুলকি সবাইকে কথা দেয় সময়ের আগেই মায়ের মাথার মুকুট ফিরিয়ে এনে পুজো শুরু করবে সে।

Back to top button