ফুলকিকে বিপদে ফেলতে মা কালীর মুকুট চুরি করল ছোট রাজকুমার! মুকুটেই হবে বি’স্ফোরণ! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, এর আগেও রুদ্র জেলের ভিতর বসে বাইরের লোক দিয়ে তাদের ক্ষতি করিয়েছে। তাই ফুলকি সরাসরি যায় রুদ্রর সাথে দেখা করতে। রুদ্রর সাথে দেখা করে ফুলকি রুদ্রকে সাবধান করে দিয়ে আসে। রুদ্র তো এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না, কিছুই বুঝতে পারছে না। এবারে সরাসরি ফুলকি এবং অংশু মিলে তাইজির কথা জিজ্ঞাসা করে রুদ্রকে। রুদ্র মনে মনে ঠিক করে নেয় যাই হয়ে যাক তাইজির কথা সে কিছুতেই স্বীকার করবে না। এখন একমাত্র তাইজি রুদ্রকে এই জেল থেকে বার করতে পারে। অংশুর প্রশ্নের উত্তরে রুদ্র জানিয়ে দেয় তাইজি বলে সে কাউকে চেনে না। সকলেই বুঝতে পারে রুদ্র মিথ্যা কথা বলছে। তখনই রুদ্র বলে পাঞ্জাব থেকে তার চাচী এবং তার চাচীর ছেলে তার সঙ্গে জেলে দেখা করতে এসেছে। সকলেই প্রথমে এই চাচীর কথা শুনে অবাক হয়ে যায়। তখন রুদ্র বলে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিতে তার চাচী সেখানেই আছে।

তারপর তো ফুলকি অংশু এবং অরণ্য মিলে বেরিয়ে এসে থানা থেকে রুদ্রর বাড়িতে তল্লাশি করার জন্য। ফুলকি ভালোমতো জানে রুদ্র যখন একবার বলেছে তার বাড়ি থেকে খুঁজে আসতে তখন নিশ্চয়ই কাউকে চাচী সাজিয়ে সে বাড়িতে কাউকে রেখে এসেছে। তাই জন্য এত জোর গলায় যেতে বলছে। কিন্তু এবার সেখানে গিয়ে দেখতে হবে আসলে ওই চাচীর সঙ্গে রুদ্রর কবে থেকে যোগাযোগ রয়েছে। আর ওই চাচী তাইজি একই কিনা সেটাও পরীক্ষা করতে হবে। এরপরে অরণ্য এবং ফুলকি মিলে যায় রুদ্রর বাড়িতে, কারণ অংশু গেলে ব্যাপারটা পুলিশি মামলা হয়ে দাঁড়াবে।
তারপর ফুলকি অরণ্য গিয়ে রুদ্রর খোঁজ করার নামে রুদ্রর বাড়িতে যায়। সেখানে গিয়ে একজন মহিলাকে দেখে তারা, কিন্তু ওই মহিলার সাথে তাইজির কোন মিল নেই। ফুলকি তো নানান রকম প্রশ্ন করতে থাকে আর ব্যস্ত রাখে তাকে। আর দিকে অরণ্য তার পরিচয় পত্র খুঁটিয়ে দেখতে থাকে। অরণ্য ফুলকিকে জানায় হতেই পারে রুদ্র কোন ভাড়াটে লোককে চাচী সাজিয়ে নিয়ে এসেছে। কারণ চাচী নিজের যা পরিচয় দিচ্ছে সেই পরিচয় তার পরিচয় পত্রের সাথে মিলে যাচ্ছে। তাই সেখান থেকে আশাহত হয় ফুলকি অরণ্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
আরও পড়ুনঃ মায়ের পছন্দের কথা উজিকে জানিয়ে দিলো ঋষি! অবশেষে নিশার ফাঁদে পা দিল নায়ক! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!
ফুলকি দেখে রাজমহল থেকে আদিত্য এসেছে তার সঙ্গে দেখা করতে। সঙ্গে আরো দুজনকে নিয়ে এসেছে। রাজমহলে বড় করে কালীপুজো হয় আর সেই কালীপুজোতে এবারে ফুলকিকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে। তাই সেই সব নিয়ে কথা বলতে এসেছে আদিত্য। রাজমহলের সদস্যদের সাথে কথা বলে ফুলকি জানতে পারে কত বড় করে কত আচার অনুষ্ঠানের মাধ্যমে মা কালী পূজা করা হয় এবং সাথে কমিটির লোক এটাও জানিয়ে দেয় এ বছর মা কালীর পুজোতে মায়ের মাথায় ফুলকি মুকুট পড়াবে। আদিত্য রাজমহলে ফুলকিকে নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেয়। কোথায় রাখা হচ্ছে, লকারের পাসপোর্ট কি সব জানিয়ে দেয়। ফুলকিকে ফাঁসানোর জন্য ছোট রাজকুমার সেই মুকুট চুরি করে নেয়। চুরি করে নিয়ে বেরোতে গিয়ে ফুলকির মুখোমুখি হতে হয় তাকে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

