বড় রাজাকে খুঁজে বড় রানীর সামনে দাঁড় করালো ফুলকি! বাবাকে খুঁজে পেয়ে সফলতার পথে আরও এক ধাপ ফুলকি দাস!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ছোট রাজা বাবু তার বড় দাদার মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে চায়। তার বিশ্বাস এই সম্বন্ধে ফুলকিই একমাত্র আসল রহস্যের সমাধান করতে পারবে। ফুলকি রোহিত বুঝতে পারে লক্ষ্মী নামের ওই মেয়েটি তাদের বিপদে ফেলার জন্যই এসব করেছে। তাই তারা পরের দিন সকালে গ্রামের মোড়লের কাছে যায় তাদের সমস্ত ঘটনা খুলে বলে। তাছাড়া ফুলকিরা যে বড় রাজার খোঁজ করছে সেটাও জানায়। গ্রামের মোড়ল সেই সময়ের এক মাঝিকে ডেকে এনে সমস্ত কিছু বলে।

ওই মাঝি বলে সেই সময় একজন লম্বা চওড়া ব্যক্তিকে তিনি উদ্ধার করেছিলেন, তিনি বেঁচেও ছিলেন। ফুলকি এবার আশার আলো দেখতে পায়। তারপরই সেখানে রোহিতদের খুঁজতে খুঁজতে এসে হাজির হয় লাবণ্যরা। লাবণ্য নবাবগঞ্জ লাইব্রেরী ঘেঁটে বড় রাজাবাবুর একটি ছবি খুঁজে বার করে। সেটা দেখে ফুলকির চোখে জল চলে আসে, প্রথমবার বাবাকে সামনাসামনি দেখে ফুলকি আবেগ ধরে রাখতে পারে না।
আরও পড়ুনঃ ৭৪-এ এসে শেষ হলো পথ চলা! পৃথিবীকে চির বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় পরিচালক তথা অভিনেতা!
এরপরে ওই মাঝির কথা অনুযায়ী ফুলকিরা আশ্রমে যাওয়ার পরিকল্পনা করে বড় রাজাকে খোঁজার জন্য। এদিকে ছোট রানীর লোক তো সবসময় চারিদিকে নজর রাখছে। তাই সেখান থেকেই ছোট রানী খবর পেয়ে যায় ফুলকিরা বেঁচে আছে। এদিকে রুদ্র তো আরামে দিন কাটাচ্ছে ভাবছে হয়তো ফুলকি মারা গেছে তাই ভালো ভালো খাবার খাচ্ছে। কিন্তু ছোট রানী এসে জানে ফুলকিরা মারা যায়নি, রুদ্রর প্ল্যান এবারেও ফেল করেছে। কিভাবে বেঁচে গেল ফুলকিরা সেটাই বুঝতে পারে না। ছোট রানী জানায় ফুলকিরা আশ্রমের দিকে গেছে বড় রাজার খোঁজ করতে। তাই পিছন পিছন ছদ্মবেশে রুদ্র যায় ফুলকিদের উপর নজর রাখতে।
যেই আশ্রমে গিয়ে ফুলকিরা বড় রাজার ব্যাপারে খোঁজখবর করছিল সেখানকার গুরুদেবই জানায় অনেক বছর আগেই তিনি চলে গিয়েছেন আশ্রম ছেড়ে। তিনি এখন বিশেষ সাধনার সাথে যুক্ত হয়েছে। কিন্তু তাকে পাওয়া খুব একটা সহজ হবে না। আড়াল থেকে ফুলকিদের উপর নজর রাখছিল রুদ্র। অসাবধানতায় ফুলকি সেটা টের পেয়ে যায়। কিন্তু রুদ্রকে ধরতে পারেনা। এরপরেই ফুলকি, রোহিত সবাইকে নিয়ে ছদ্মবেশে বড় রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ফুলকি কথা দেয় বড় রানীর সামনে বড় রাজাকে দাঁড় করিয়ে ঠিকই বলবে সে তার কথা রাখতে পেরেছে।

