বড় রাজার হাত ধরেই অভিষেক হলো ফুলকির! রাজকুমারীকে স্বাগত জানাতে এলাহী কান্ড! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলার মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) বর্তমানে প্রত্যেকটিই দর্শকের ভীষণ পছন্দের। তবে তার মধ্যে থেকেই কয়েকটি ধারাবাহিক রয়েছে যা দর্শকের মনের খুব কাছাকাছি পৌঁছে যায় খুব সহজেই। সেই তালিকায় রয়েছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিয়েছে। একটা ধারাবাহিকের মূল ইউএসপি হলো নায়ক-নায়িকার কেমিস্ট্রি এবং প্রতিদিন উত্তেজনাপূর্ণ পর্ব। সেটাই সব সময় বজায় রেখেছে ফুলকি।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, ফুলকির লড়াই সফল হলো এতদিনে। নিজের বাবা-মায়ের পরিচয় জানতে পারল সে। স্টেটের প্রজারা সকলেই নিজেদের বড় রাজাকে এতদিন পর পেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে। প্রত্যেকেই মাল্য দান করে বড় রাজাকে আবার স্বাগত জানায়। বড় রাজার জয়ধ্বনি শুরু হয়ে যায় চারিদিকে। তখনই ছোট রাজা প্রজাদের সঙ্গে ফুলকির পরিচয় করিয়ে দেয়। ফুলকি যে রাজমহলের বড় রাজকুমারী এবং বড় রাজা বড় রাণীর একমাত্র সন্তান তা ঘোষনা করেন। সকলে ফুলকির জন্য জয়ধ্বনি দেয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Promo, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

অন্যদিকে ছোট রাণী তো গো হারান হেরে গিয়েছে সেটা তিনি ভালোমতোই বুঝতে পারছেন। ফুলকি গিয়ে ছোট রাণীকে আরো একটু উস্কে দিয়ে আসে। ফুলকি তার বাবা বড় রাজার জায়গা ফিরিয়ে দিল। সেটা আটকাতেও পারল না ছোট রাণী। কিন্তু ছোট রাণী তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়, তিনিও পরে চালটা খুব ভালোভাবে সাজাবেন ফুলকির বিরুদ্ধে। আর ফুলকিও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে। এরপর ফুলকি তার বাবাকে নিয়ে রাজমহলে সসম্মানে ফিরে আসে। তারপর বড় রাণীকে নিয়ে আসা হয় তাদের সামনে। ছোট রাজা জানায় বড় রাণীর উপর নৃসিংহ দেবের আশীর্বাদ ছিল তাই জন্য নিজের হারিয়ে যাওয়ার স্বামী সন্তান দুজনকে একসাথে ফিরে পেলেন তিনি।

বড় রাণী নিজের আবেগ ধরে রাখতে পারেন না। প্রথমে তিনি বড় রাজার কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু বড় রাজা জানান তিনিও সঠিকভাবে কিছু মনে করতে পারছেন না তাই ক্ষমা চাওয়ার কোন দরকার নেই। ফুলকি না থাকলে হয়তো তিনি নিজের আসল জায়গায় ফিরতেই পারতেন না। কিন্তু রাজমহলে ফিরে গিয়ে ফুলকি বড় রাণীর ওপরে অভিমান করে তাকে দুটো ঠেলে দেয়। ফুলকি জানিয়ে দেয় সে একজন সিলিন্ডার তোলা সাধারণ গরিব ঘরের মেয়ে হয়েই ঠিক ছিল। আসলে বড় রাণী ফুলকিকে সম্পূর্ণ ভুল বুঝেছিল, কিন্তু আসল সত্যিটা জানার পর ফুলকিকে কাছে পেয়ে জড়িয়ে ধরে। আর তখনই ফুলকির সমস্ত রাগ অভিমান গলে জল হয়ে যায়।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ৮৩ বছর বয়সে থামলো জীবন! মারা গেলেন জনপ্রিয় অভিনেতা! শোকস্তব্ধ বিনোদন জগৎ

এরপর ছোট রাজা সকলকে জানিয়ে দেয় কাল বড় করে আবার বড় রাজার অভিষেক করা হবে। ধুমধাম করে তাকে নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেই মতোই পরের দিন বড় করে নৃসিংহ দেবের পূজার পাশাপাশি বড় রাজার অভিষেকের আয়োজন করা হয়। সেখানেই ফুলকি নিজের মা বাবা সকলকে নিয়ে সপরিবারের উপস্থিত থাকে। ঠাকুর মশাই ফুলকিকে আশীর্বাদ করে আর ফুলকি মনে মনে ভাবতে থাকে সত্যি কি এত সুখ তার জন্য লেখা ছিল এত সুখ কি সইবে ফুলকির কপালে? পরের দিনই আবার বড় রাজার পাশাপাশি ফুলকিকে স্টেটের বড় রাজকুমারী হিসেবে সসম্মানে নিয়ে আসা হয় সাজিয়ে গুছিয়ে। রোহিত মুগ্ধ হয়ে দেখতে থাকে ফুলকিকে।

Back to top button