রুদ্রর চাল বাউন্স খেয়ে ফিরে এলো রুদ্রর কাছেই! বি’ষাক্ত পানীয় খেয়ে হাসপাতালের বিছানায় রুদ্র!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলি (Bengali Serial) টিআরপি তালিকায় (TRP List) মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুলকি (Phulki)। কবে থেকে ধারাবাহিকটি চলছে টেলিভিশনের পর্দায়। বছর তিন তো হতে চলল। এখনও ধারাবাহিকের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বজায় আছে। দুর্ধর্ষ এপিসোড দিয়ে ফুলকি প্রতিদিন দর্শকদের নজর টিকিয়ে রাখে। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় দারুণ ফলাফল করেছে ধারাবাহিকটি। দেখা যাক আগামী দিনে ধারাবাহিকটি কতদিন টিআরপি তালিকায় ভালো ফলাফল করে। চলুন তাহলে জেনে নি ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, ফুলকি নিজের অদৃশ্য শত্রু কে সেটা নিয়ে ভাবতে থাকে। সে ঠিক করে রাখি বন্ধন উৎসব উপলক্ষে ফুলকি রাজমহলের সবাইকে নিয়ে উৎসব করবে। যাতে করে সকলের বিশ্বাস বাড়ে। ফুলকি তো সবাইকে একসাথে নিয়ে চলতে চায়। তাই এই রাখি বন্ধন উৎসবের গুরুত্ব সবাইকে বোঝাতে হবে। আর ওদিকে ছোট রাজকুমারকে ভরসা দিতে রুদ্র তার সঙ্গে কথা বলতে যায়। কিন্তু রাজকুমার প্রথমে বিশ্বাস করছিল না তার কথা। কারণ ছোট রাণীর বিরুদ্ধে এতদিন অভিরূপ কাজ করেছে। কিন্তু ছোট রাজকুমার তো জানে না এই অভিরূপের ছদ্মবেশের আড়ালে আসলে রুদ্র রয়েছে। এদিকে অভিরুপ আর ছোট রাজকুমার যখন কথা বলছিল তখন আড়াল থেকে সব শুনে নেয় ফুলকি। আর ফুলকি ঠিক করে নেয় রাখির দিন যার হাতে ফুলকি রাখি বাঁধতে পারবে না, সেই হবে অদৃশ্য শত্রু। সেটাই সিংহ দেবের ইশারা ভেবে নেবে।

পরের দিন ধুমধাম আয়োজনে রাখির অনুষ্ঠান আয়োজন করা হয়। ফুলকি সমস্ত রাখী নৃসিংহ দেবের পায়ে ঠেকিয়ে শুভ কাজে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিকই করে নিয়েছে আজ ওই অদৃশ্য শত্রুকে হাতেনাতে ধরবে। নৃসিংহ দেবের ইশারা তাকে কখনো নিরাশ করবে না। তখনই ছোট রাজা জানায় কথিত আছে যার হাতে এই আশীর্বাদ রাখি বাধা যায় না। সেই হলো এর রাজমহলের শত্রু। একবার নাকি রাজমহলের রাণী এভাবে ইঙ্গিত পেয়েছিলেন। আর ফুলকি এই বিশ্বাসেই সকলের হাতে রাখি বাঁধে। তারপর নাচে গানে উৎসবে সকলের সাথে মেতে ওঠে।
তমাল, পিয়াল সকলের পর ফুলকি অভিরূপের হাতেও রাখি বেঁধে দেয়। প্রথমদিকে সেই রাখি অক্ষত ছিল তাই ফুলকি ভাবে হয়ত সে নৃসিংহ দেবের ইশারা বুঝতে পারেনি। অন্য কেউ বন্ধু সেজে শত্রুতা করছে। কিন্তু সবার হাতে রাখি বাঁধার পরেও শুধুমাত্র অভিরূপের হাত থেকেই রাখি খুলে পড়ে যায়। আর ফুলকির সন্দেহই ঠিক হয়। নৃসিংহ দেবের ইশারা বুঝতে পারে ফুলকি।
আরও পড়ুনঃ ১৮ বছর পর অপূর্ণ ইচ্ছে পূরণ! নিজের জীবনের অন্যতম গোপন ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী সোমা ব্যানার্জি!
এখন ফুলকির মনে আর কোন সন্দেহ থাকে না। কে বারবার তাদের ক্ষতি করছে সেটা স্পষ্ট হয়ে যায় তার কাছে। ওদিকে রাখির উৎসবে সকলকে শরবত বিতরণ করতে থাকে অভিরূপ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফুলকি এসে উপস্থিত হয়। ফুলকি পরীক্ষা করে দেখতে চায় শরবতে কিছু মেশানো আছে কিনা। তাই রোহিত ল্যাব থেকে পরীক্ষক ডাকার ব্যবস্থা করে। কিন্তু ফুলকি ছদ্মবেশী অ অভিরূপকে সরাসরি আক্রমণ না করেই বলে সে শরবত বানিয়েছে তাই সে নিশ্চয়ই নিশ্চিন্তে এই শরবত খেতে পারবে। তাই সে যেন সকল সামনে ওই শরবত খেয়ে দেখায়। তাহলে ফুলকি একটু নিশ্চিন্ত হতে পারবে। আর ফুলকি যে সন্দেহ করছে সে আশাই করেনি। আর সেই শরবত খেয়েই হাসপাতালে ভর্তি হয় অভিরূপ। ফুলকি আরও নিশ্চিত হয়ে যায়, দেখা যাক কি হয় আগামী পর্বে।

