গোপন ক্যামেরাতেই মুখোশ খুলবে প্রিয়ম্বদার! শত্রুর ঘেরাটোপ থেকে কীভাবে উদ্ধার হবে নোংরামির প্রমাণ? অসম্ভবকে সম্ভব করতে নতুন অবতারে পারুল!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, সানিকে হাতেনাতে ধরতে একটি বিপজ্জনক পরিকল্পনা তৈরি করা হয়। পারুল নিজের কোনো প্রিয়জনকে এমন শয়তানের মুখোমুখি করতে রাজি ছিল না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শিরিন নিজেই সানির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে রায়ানের কোনো সাহায্যের দরকার পড়েনি; শিরিন নিজের বুদ্ধি কাজে লাগিয়ে একাই সানিকে সামলে নেয় এবং তার বিরুদ্ধে গোপন ভিডিও তুলে ফেলে।

এরপর শুরু হয় আসল খেলা। সানি যখন তার স্ত্রী আলিয়া ও শ্বশুরের সঙ্গে জন্মদিন পালন করছিল, ঠিক তখনই রুক্মিণী তাকে ফোন করে ব্ল্যাকমেইল করা শুরু করে। সানির কুকীর্তির ভিডিও হাতে রয়েছে জানিয়ে রুক্মিণী শর্ত দেয় যে, বাঁচতে হলে ‘Friday Club’-এ সানি ও তার পাঁচ বন্ধুর চালানো কাণ্ডের ভিডিও তাদের হাতে তুলে দিতে হবে। তা না হলে এই কুকীর্তির প্রমাণ সানির বউ ও শ্বশুরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ফলে সানি এখন চরম বিপদে পড়ে নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে।

সানি যদি ভিডিও না দেয়, সেই জন্য পারুলরা একটি বিকল্প পরিকল্পনাও তৈরি করে রাখে। অসুস্থতার কারণে এই অভিযানের বড় একটি অংশ জুড়ে পারুল উপস্থিত ছিল না। তাই মল্লার ও শিরিন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পরবর্তী টার্গেট প্রিয়ম্বদার বাড়িতে হাজির হয়। তারা একটি ভুয়ো ইন্টারভিউ নেওয়ার অজুহাতে বাড়ির ভেতরে ঢোকে এবং মল্লার অত্যন্ত চালাকির সঙ্গে সেখানে একটি গোপন ক্যামেরা সেট করে দিয়ে আসে।

সাংবাদিক সেজে ঢুকলেও সেখানে একটা বড় ঝুঁকি থেকে যায়, কারণ যে চ্যানেলের নাম তারা ব্যবহার করেছিল সেটির আদতে কোনো অস্তিত্বই নেই। প্রিয়ম্বদা এই নিয়ে প্রশ্ন তুললেও শিরিন কোনোমতে পরিস্থিতি সামাল দিয়ে বেরিয়ে আসে। সানির কাছ থেকে টাকা ফেরত দিয়ে শিরিন চলে আসার পর, প্রিয়ম্বদার বাড়িতে রেখে আসা সেই গোপন ক্যামেরাতেই তার আসল রূপ রেকর্ড হয়ে যায়। আগামী পর্বে প্রিয়ম্বদাকে বাণীর মুখে চা ছুঁড়ে মারতেও দেখা যাবে, যা সিসিটিভির মতো ওই ক্যামেরায় বন্দি হয়ে যাবে।

আরও পড়ুনঃ নিজের বোনের নামেই নিন্দা! ঘরের মেয়েদের নোংরা ভাষায় অপমান! সমরের মুখ বন্ধ করলেন শ্রীনিবাস! দুর্ধর্ষ আজকের পর্ব

তবে আসল চ্যালেঞ্জ হলো প্রিয়ম্বদার আসল রূপ প্রমাণ করতে হলে সেই গোপন ক্যামেরাটি সেখান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনতে হবে। তা না হলে প্রিয়ম্বদা ভুয়া চ্যানেলের সত্যতা জেনে ফেললে সবাই বিপদে পড়বে। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই পারুল আবার মিশনে ফিরে এসেছে, যা দর্শকদের জন্য অত্যন্ত স্বস্তির। এখন প্রিয়ম্বদার বাড়ি থেকে ক্যামেরা উদ্ধার করতে পারুল নিজে কোনো নতুন ছক কষবে নাকি অন্য কোনো উপায়ে প্রমাণ আনবে, সেটাই দেখার বিষয়।

Back to top button