শিরিনকে ঝুলিয়ে সত্যি আদায় পারুলের! রায়ান-পারুলের হাতে মোক্ষম প্রমাণ, লন্ডনের মাটিতে কি ধরা পড়বে ষড়’যন্ত্রকারী সংযুক্তা? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, গুলি চলা শুরু হতেই রায়ান সাহসিকতার সাথে পারুলকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনে মিলে বুদ্ধি খাটিয়ে সেই দুই গুন্ডাকে ধরে ফেলে এবং দড়িতে বেঁধে ফেলে। দাদুর বুদ্ধিতে ওই গুন্ডাদের বিশেষ এক ধরনের নেশার ওষুধ খাওয়ানো হয়। নেশার ঘোরে তারা কবুল করে যে, সংযুক্তাই তাদের পাঠিয়েছিল এই সব সর্বনাশ ঘটাতে। এই জঘন্য ষড়যন্ত্রের কথা জানতে পেরে পারুল ও রায়ান দুজনেই অবাক হয়ে যায়।
ঠিক সেই মুহূর্তেই তারা মৈনাকের আর্তনাদ শুনতে পায়। ছুটে গিয়ে তারা দেখে মৈনাকের পেটে গুলি লেগেছে। পারুলরা যাতে দোষীদের ধরতে পারে, সেই সুযোগ করে দিতে মৈনাক এতক্ষণ মুখ বুঝে সব যন্ত্রণা সহ্য করছিল। মৈনাকের মতো একজন ভালো মানুষের এই অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানান, মৈনাক এখন বিপদমুক্ত, তার শরীর থেকে গুলি বের করা হয়েছে।

মৈনাকের মা এই বিপদের জন্য পারুলকে দোষ দিতে থাকেন। তিনি মনে করেন পারুলের শত্রুদের কারণেই আজ তার ছেলের এই দশা। পারুলও নিজেকে ক্ষমা করতে পারে না। সে মনে মনে ঠিক করে, যেখান থেকেই হোক সে সংযুক্তাকে খুঁজে বের করবে এবং শাস্তি দেবেই। পারুল মৈনাকের কাছে গিয়ে কথা দেয় যে, সে কোনোভাবেই অপরাধীকে ছেড়ে দেবে না।
সংযুক্তার ঠিকানা জানতে রায়ান ও পারুল শিরিনের কাছে যায়। শিরিন প্রথমে কিছু বলতে না চাইলেও পারুল তাকে বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার ভয় দেখায়। প্রাণভয়ে শিরিন তখন সব সত্যি বলে দেয়। সে জানায় যে, সংযুক্তা এখন লন্ডনের ইয়র্কশায়ারে লুকিয়ে আছে। রায়ান বুদ্ধি করে শিরিনের এই সব কথা নিজের ফোনে রেকর্ড করে নেয় যাতে পরে প্রমাণ হিসেবে কাজে লাগে।
আরও পড়ুনঃ ‘ওরা আমার কাজ কেড়ে নিত…বম্বে নয়, কলকাতাতেই বেশি ব্যাকবাইটিং হয়েছে আমার সঙ্গে!’ কোন নায়িকারা কেড়ে নিয়েছিলেন লিলি চক্রবর্তীর কাজ? বহু বছর পর মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী!
রায়ান সাথে সাথে পুলিশকে ফোন করে সংযুক্তাকে গ্রেপ্তার করতে বলে। কিন্তু পুলিশ জানায়, সে বিদেশে থাকায় তাকে ধরা খুব একটা সহজ হবে না। পুলিশের কথায় ভরসা হারিয়ে জেদি পারুল ঠিক করে সে নিজেই ইংল্যান্ডে যাবে সংযুক্তাকে ধরতে। এখন দেখার বিষয় হলো, পারুল কি একাই লন্ডনে যাবে নাকি রায়ানও তার সাথে ছায়ার মতো সঙ্গী হবে?

