কাকতালীয় নয় রায়ানের অ্যাক্সিডেন্ট! ষ’ড়যন্ত্রের শিকার রায়ান! শিরিনের মায়ের কূটবুদ্ধি ধরে ফেলল পারুল!

নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি (Ishani Chatterjee) এবং জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এর জুটিতে বর্তমানে জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। দর্শকদের জন্য এই ধারাবাহিকে প্রতিদিনই থাকে নতুন নতুন টুইস্ট। আর দর্শক এই ধারাবাহিক বেশ মজার সাথে উপভোগ করেন। রায়ান পারুলের খুনসুঁটি মাখা সম্পর্ক, পারুলের শিরিনকে পদে পদে জব্দ করা দেখতে দর্শক বেশ পছন্দ করে। আর বিশেষ করে ধারাবাহিকে পারুলের চরিত্রটি দর্শকদের অত্যন্ত পছন্দের।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলকে তার বাবার সাথে দেখে একেবারে অবাক হয়ে যায় শিরিন। হাজার একটা প্রশ্ন করতে থাকে তাদের। কেন এসেছে, তার বাবার সাথে কি দরকার এইসব। শিরিনের বাবা জানায় পারুল নিজের আসল মা বাবার খোঁজ করছে। তাই সেই সম্পর্কে কিছু তথ্য পারলকে জানাতে চায় তিনি। এ কথা শুনে খুব ভয় পেয়ে যায় শিরিন আর তার মা। শিরিনের বাবা বেশ কিছু তথ্য তুলে দেয় পারুলের হাতে। আর বলে পারুল যখন একবার সত্যির সন্ধানে নেমেছে তখন যেন মাঝ পথে থেমে না যায়।

 

Bengali serial

এদিকে শিরিনের বাবা পারুলকে এত ইনফরমেশন দিচ্ছে সেটা দরজার আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে থাকে শিরিন আর তার মা। শিরিনের বাবা ওই ডাকাত দল সম্পর্কে অনেক তথ্যই জানিয়েছে, এছাড়াও তার এক সাংবাদিক বন্ধুর থেকে আরও বিস্তারিত খবর নিয়ে পারুলকে সব জানানোর সিদ্ধান্ত নেয় তিনি। তারপর পারুলরা চলে যাওয়ার পর শিরিনের মা তার বাবাকে আটকাতে থাকে। কেন পারুলকে নিজে থেকে সাহায্য করছে এই সমস্ত বলে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পারুলের বাবা কোন কথাই শোনে না। তাই শিরিনের মা এবং শিরিন প্ল্যান করতে থাকে পারুলকে আটকানোর একটাই উপায় তাকে একেবারে মেরে ফেলতে হবে।

তাই জন্য শিরিনের মা সঙ্গে সঙ্গে তার পোষা গুন্ডাকে ফোন করে পারুলের ছবি পাঠিয়ে জানিয়ে দেয় ঠিক যেভাবে আশুতোষ বসুকে ধাক্কা দেওয়া হয়েছিল ঠিক তেমন হয় পারুলকে ধাক্কা দিতে হবে। তবে আশুতোষ বসু শুধু বিছানায় পড়েছে কিন্তু পারুলকে শ্মশানে পাঠাতে হবে। কোন ভুল যেন না হয়। তার পরেরদিন পারুল এবং রায়ান ইউনিভার্সিটি যাবার জন্য বের হয়, রায়ান পারুলকে নিজের বাইকে যেতে বলে কিন্তু পারুল জানিয়ে দেয় দাদু যে অটো ঠিক করে দিয়েছে পারুলের ইউনিভার্সিটি যাওয়ার জন্য পারুল সেটা করেই ইউনিভার্সিটি যাবে। এই বলে রায়ান রাগ করে বেরিয়ে যায় আর পারুল যখন ইউনিভার্সিটিতে বেরোবে ঠিক তখনই রায়ানের মা বাধা হয়ে দাঁড়ায়। পারুলকে বাড়ির সমস্ত কাজ করে দিয়ে তারপর এই ইউনিভার্সিটি যেতে বলে। টগর এক ঝুড়ি মোচা আর থোর নিয়ে আসে কাটানোর জন্য। সবাই বাধা দিলেও রায়ানের মা কোন কথা শোনে না। এদিকে রায়ান আবার ফিরে এসে মাকে কথা শোনাতে থাকে।

আরও পড়ুনঃ মা’রা গেলো রোহিত! স্বামীর হৃদয় দিয়েই কাছের মানুষের প্রাণ বাঁচালো ফুলকি! শুরু হলো এক নতুন অধ্যায়! দুর্ধর্ষ আজকের পর্ব

রায়ান ফিরে এসেছে কারণ তার বাইকের চাকা খারাপ হয়ে গিয়েছে। পারুল রায়ানকে তাই তার অটোতে চলে যেতে বলে। পারুল ঠিক পরে পৌঁছে যাবে। এই বলে পারুল রায়ানের মায়ের দেওয়া কাজ করতে বসে। আর রায়ান বেরিয়ে যায় পারুলের অটোতে ইউনিভার্সিটি। এদিকে শিরিনের মা বলে রেখেছে পারুল প্রতিদিন ওই নির্দিষ্ট অটো করে কলেজ যায়। তাই ওই অটো টাকেই ধাক্কা মারতে হবে। হঠাৎ করে মাঝ রাস্তায় অটো চালক বুঝতে পারে পেছনে কোন একটি গাড়ি বেপরোয়া ভাবে তাদের দিকে ছুটে আসছে। রায়ান অটোচালক দুজনেই ওই গাড়ির ড্রাইভারকে থামতে বললেও সে থামেনা। বিপদ বুঝে রায়ান অটো থেকে বাধ্য হয়ে লাফ দেয়। আর তাতেই রায়ানের মাথা ফেটে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। আর ওদিকে পারুলেরও মোচা কাটতে গিয়ে হাত কেটে যায়। বিপদের আশঙ্কা বুঝতে পারে পারুল। তারপরেই আশেপাশের লোকজন রায়ানকে ধরে বাড়িতে দিয়ে যায়। রায়ানের জ্ঞান ফিরলে পারুল জানায় এই ঘটনা কাকতালীয় কোনভাবেই হতে পারে না। বারবার বসু বাড়ির লোকজনদের ওপর এই একই রাস্তায় অ্যাটাক করা হচ্ছে। তাদের ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে হবে।

Back to top button