নিজের কুকর্মের শাস্তি হাতেনাতে পেল টগর! পারুলকে ফাঁসাতে গিয়ে শাশুড়ির কাছে জব্দ হলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকায় অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নতুন জুটি রায়ান পারুল দর্শকদের মন জয় করে নিয়েছে খুব তাড়াতাড়ি। প্রতিদিনই এই ধারাবাহিকে থাকে নতুন নতুন চমক। দর্শক সবসময়ই এই ধারাবাহিক দেখার জন্য অপেক্ষা করে থাকেন। রাত আটটায় টিভির পর্দায় দর্শক এই ধারাবাহিক দেখার জন্য বসে পড়েন। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নাচে গানে হৈ-হুল্লোড় করতে করতে মেতে ওঠে বসু পরিবার। একের পর এক জুটি এসে অসাধারণ পারফরম্যান্স করে। পারুল রায়ান সকলেই নিজেদের নাচে মাতিয়ে তোলে গোটা পুজোটা। রায়ান জানায় এখনো অনেক চমক অপেক্ষা করছে। বসু বাড়ির পুজোতে এবারে উপস্থিত থাকতে পারেনি রুক্মিণী। সে লন্ডনে নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাই এবারে কলকাতার পুজো সে ভীষণভাবে মিস করছে। কিন্তু রায়ান এ পুজোর মধ্যেও তার দিদিকে সকলের মাঝে এনে উপস্থিত করেছে। সশরীরে না হলেও ভিডিও কলের মাধ্যমে রুক্মিণী এবং গোপাল অসাধারণ পারফরম্যান্স করে সকলের সামনে।

Zee Bangla Parineeta episode 6 October

আর রুক্মিণী গোপালের পারফরমেন্স দেখে সকলেই ভীষণ খুশি। রায়ান এত সুন্দর ভাবে সকলের মনের কথা বুঝে রুক্মিণীকে নিয়ে আসবে সেটা কেউ ভাবতে পারেনি। এদিকে পারফরমেন্সের শেষে বড় দাদু এবং বড় ঠাকুমা বাড়ি যাওয়ার প্রস্তুতি নেই। রায়ানের ঠাকুমা তাকে যাওয়ার সময় যোগাযোগ রাখার কথা বলে যায়। কিন্তু রায়ান জানায় এখনো পারফরম্যান্স শেষ হয়ে যায়নি। এর পরে সকলের জন্য বড় চমক অপেক্ষা করছে। তারপরে রায়ান ঘোষণা করে সব থেকে শেষ পারফরম্যান্স হল বড় দাদু এবং রায়ানের দাদুর গান। দুজনে একসঙ্গে গান গাইবে এই কথা শুনে সকলেই অবাক। কিন্তু বড় দাদু সেখানে আর এক মুহূর্ত থাকতে চায় না। তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে যেতে চান কিন্তু সেই মুহূর্তে রায়ানের দাদু নিজেই গান ধরে। আর বড় দাদু আবেগপ্রবণ হয় ভাইয়ের সাথে গলা মেলায়।

গানের শেষে আবেগপ্রবণ হয়ে পড়ে সকলে। সবশেষে দাদু রায়ান এবং পারুলকে অনেক ধন্যবাদ জানায়। তার দাদাকে বসু বাড়ির পুজোতে নিয়ে আসার জন্য। এরপর রায়ান পারুলকে চ্যালেঞ্জ করে এই পুজোর শেষে সেরা সেরা সেই হবে। পারুলও রায়ানের চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তাকে পাল্টা চ্যালেঞ্জ করে। রায়ান সকলের সামনে স্বীকার করে বড় দাদুকে এই বাড়িতে নিয়ে আসার জন্য শুধু রায়ান নয় পারুলও অনেক সাহায্য করেছে। পারুলই আসল উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ নৃসিংহ দেবের আশীর্বাদে শত্রুর সন্ধান পেলে ফুলকি! ঘন্টার আওয়াজ শুনে রুদ্র কাছে পৌঁছে গেল সে! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

এরপর নবমী পূজার ধুমধাম আয়োজন করে পারুল। ভোগ রান্না থেকে শুরু করে সব কিছুর খেয়াল রাখে। নিজে মায়ের জন্য অন্ন ভোগ রান্নার ব্যবস্থা করে। নিয়ম অনুযায়ী মায়ের পূজোর ভোগ যতক্ষণ না রান্না হবে ততক্ষণ সেই উনুন নেভানো যাবে না। কিন্তু পারুলকে বিপদে ফেলার জন্য টগর আবারো শয়তানি বুদ্ধি আঁটে। সকলের চোখের আড়ালে ঠিক কখন এসে রান্নার উনুনের আগুন নিভিয়ে দেয়। প্রথমে তো সকলে শিরিনকে সন্দেহ করছিল। কিন্তু তখন টগর নিজেই স্বীকার করে সে এই কাজ করেছে। আর সকলের সামনে টগরকে কষিয়ে থাপ্পর মারে তার শাশুড়ি। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button