অবশেষে টগরের সিঁথিতে সিঁদুর দিল মল্লার! পারুলকে ভুল না বুঝে তার পাশে দাঁড়ালো রায়ান!

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রতন যখনই বিয়ে ভেঙে সে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে বাইক এসে হাজির হয়। পারুল তখন জানিয়ে দেয় যে ছেলে একটা বাইকের জন্য তার বোনের সাথে বিয়ে ভেঙে দিতে পারে সে রকম ছেলের সাথে বিয়ে দেবে না পারুল। তাই তাকে অপমান করে বের করে দেয় বিয়ে বাড়ি থেকে। সকলে অনেক করে রতনকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারুল কিছুতেই কথা শোনে না। এই ছেলের সাথে কিছুতেই নিজের বোনের বিয়ে দেবে না বলে জানিয়ে দেয়। রতনের বাবা আর বেশিক্ষণ অপমান সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে বেরিয়ে যায়।

এদিকে রতন চলে যাওয়ার পর টগর তো কান্নাকাটি শুরু করে। পারুলকে দোষ দিতে থাকে সমানে। পারুলের মা-বাবা পারুলকে বলতে থাকে কেন মাথা গরম করে পারুল এসব করতে গেল এখন টগর যদি লগ্নভ্রষ্ট হয়ে যায় তাহলে তাকে আর কেউ বিয়ে করবে না। আর গ্রামের দিকে মানুষ এসব খুবই মেনে চলে। পারুল বোঝাতে থাকে রতনের সাথে বিয়ে হলে বিয়ের পর তার চাহিদা আরো বাড়তো। আর তার বাবা-মা সেই চাহিদা পূরণ করতে পারত না। পারুল নিজে দাঁড়িয়ে থেকে টগরের বিয়ে দেবে শহরের ভালো ছেলের সাথে। কিন্তু পারুলের কোন কথাই বিশ্বাস করতে চায় না টগর। সকলে মিলে ভাল করে বোঝালেও কিছুতেই বোঝেনা।

বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যা করবে বলে হুমকি দেয় টগর। দড়ি নিয়ে ছুটে যায় নিজের ঘরে। আর দরজা বন্ধ করে আত্মহত্যা করার চেষ্টা করে। বোনকে বাঁচাতে ছুটে আসে পারুল সকলে মিলে ভালো করে বোঝানোর চেষ্টা করো কিন্তু টগর কোন কথা শোনে না। দড়ি নিয়ে একেবারে তৈরি হয়ে যায় আত্মহত্যা করার জন্য। তখনই ভিড়ের মাঝখান থেকে হঠাৎ মল্লার এসে টগরকে বিয়ে করবে বলে। কিন্তু টগর যেন আত্মহত্যা না করে। এ কথা শুনে টগর সিদ্ধান্ত বদলায়, ঘরের দরজা খুলে দেয়। ঘরে ঢুকে বোনকে শাসন করতে থাকে পারুল। তখন আবার টগর বিষ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। আসলে মল্লার তো টগর কে বাঁচানোর জন্যই এমন কথা বলেছে। কিন্তু টগর যেভাবে বিয়ে পাগল হয়ে উঠেছে সে বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে জানিয়ে দেয়।

আরও পড়ুনঃ রোহিতের জীবনে ফিরে এলো আর এক পুরনো প্রেমিকা! ফুলকির সামনে এবার নতুন শত্রু!

পারুল তো কোন ভাবেই রাজি হয় না মল্লারের সাথে টগরের বিয়ে দিতে। কিন্তু মল্লার যখন একবার কথা দিয়েছে তাহলে সেই কথা তাকে রাখতেই হবে না হলে টগরের মৃত্যুর জন্য পারুল এবং মল্লার দুজনেই দায়ী থাকবে বলে জানিয়ে দেয় টগর। তাই উপায় না দেখে মল্লারও টগরকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এদিকে পারুল গোপালকে বলে এই ঘটনার পর সে রায়ানকে কিভাবে মুখ দেখাবে, কিন্তু রায়ান পারুলের পাশে দাঁড়িয়ে জানায় সে পারুলকে ভুল বোঝেনি কারণ সে সবটা দেখেছে। কিন্তু পারুল ভয় পাচ্ছে বাড়ির লোকজনকে নিয়ে। বাড়িতে তো কেউই এই বিষয়টা মেনে নিতে পারবে না। সে পারুলের পাশে থাকবে।

Back to top button