মায়ের মুখোমুখি হয়েও হেরে গেলো পারুল! মেয়েকে চিনতে পেরেও অস্বীকার করলো মা! কিন্তু কেন? দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদিবাসীরাই পারুলকে ওই জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে যায় নিজেদের ডেরায়। আর ওই আদিবাসীদের মধ্যে রয়েছে পারুলের মা। সেখানেই পারুলের মা নিজের হাতে পারুলের সেবা যত্ন করে। পারুলকে ওষুধ লাগিয়ে দেয়। তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। অজান্তেই নিজের মেয়ের জন্য টান অনুভব করতে থাকে পারুলের মা। তিনিও বুঝতে পারেন না তার কেন পারুলকে এত আপন মনে হয়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 26 October, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ২৬ অক্টোবর আজকের পর্ব

ওদিকে পুলিশ পারুলের খোঁজ করতে করতে আদিবাসীদের ডেরায় এসে পৌঁছেছে যেখানে পারুলকে রাখা হয়েছিল। পারুলের মা তো অন্য দলের সঙ্গে যুক্ত তাই জন্য তিনি পুলিশের হাত থেকে বাঁচার জন্যই নিজেকে আড়াল করে পালিয়ে আসে। তারপর রায়ানরা সেখানে গিয়ে উদ্ধার করে পারুলকে। সে তো অচৈতন্য অবস্থায় পড়েছিল। তার গায়ে ধুম জ্বর। সেখানকার আদিবাসী লোকজনের কথা শুনে তারা জানতে পারে পারুলকে আম্মা নামের কোন এক মহিলা বাঁচিয়েছে সেবা-শুশ্রষা করেছে। রায়ান তো পারুলকে নিয়ে অস্থির হয়ে পড়ে। বারবার একই কথা বলতে থাকে সে পারুলের কিছু হতে দেবে না।

তারপর পারুলকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। পারুল তো অজ্ঞান অবস্থাতে মায়ের কথা বলতে থাকে বারবার। রায়ানরা সকলেই তাকে সান্তনা দেয়। হাসপাতাল থেকে যখন পারুলের জ্ঞান ফিরে আসে তখন সে রায়ানকে জানায় ওই আদিবাসীদের মধ্যেই তার মা আছে।

আরও পড়ুনঃ অরণ্যর পাশে দাঁড়ালো ফুলকি! তবে কি মা কালীর ইচ্ছেতেই নিজের অজান্তে অরণ্যকে মন দিয়ে বসলো সে? দুর্ধর্ষ আজকের পর্ব

আর ওদিকে যে গুন্ডারা পারুলকে মারতে গিয়েছিল তাদের মধ্যে একজন তো মারা গিয়েছে। আরেকজন এসে শিরিনদের সাথে দেখা করে। সে গোটা ঘটনাটা জানায় শিরিনের মাকে। শিরিনের মা বুঝতে পারে না কোন মহিলা এসে হঠাৎ পারুলকে বাঁচালো। তারপর ওই গুন্ডার বর্ণনা শুনে হুবহু একজন আর্টিস্ট পারুলের মায়ের ছবি এঁকে দেয়। ওই গুন্ডা পারুলের মাকে দেখেছিল জঙ্গলের মধ্যে। পারুলের মায়ের ছবি দেখে তো শিরিনের মায়ের পায়ের তলার মাটি সরে যায়। ওদিকে পারুল ঠিকই বুঝতে পেরেছি যে তার মা তাকে উদ্ধার করেছে। দেখা যাক এবার কি হয় আগামী পর্বে।

Back to top button