তূর্যর প্ল্যানে জল ঢেলে সশরীরে ফিরে এলো রায়ান! তূর্যর পর্দা ফাঁ’স! এবার শুধু শাস্তি দেওয়ার পালা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে তূর্য পারুলকে ফলো করতে করতে তাদের দোকানের সামনে চলে আসে। তূর্যকে দেখে তো পারুল তেলে বেগুনে জ্বলে ওঠে। পারুল চিৎকার করে তূর্যকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে এবং তাকে দিতে অস্বীকার করে। রায়ানও সঙ্গে সঙ্গে ছুটে এসে বেরিয়ে যেতে বলে তূর্যকে। কিন্তু তূর্য যেমন ধরনের ছেলে তাতে করে ভালো কথাই তো কাজ হয় না। সেখানে উপস্থিত সমস্ত লোকজনেরা তূর্যকে বেরিয়ে যেতে বলে। তূর্য রায়ান পারুলের সম্পর্কে ভুলভাল বলে যায় কিন্তু তাও তার কোনো কথায় এতটুকু প্রভাবিত হয় না কেউ। কিন্তু তূর্য যেভাবে ফিরে এসেছে তাতে করে পারুলের মনে ভয় শুরু হয়েছে।

Bengali serial

এদিকে পরের দিন রায়ান পারুল নিজেদের লাভের টাকা হিসেব করতে থাকে। একদিন তাদের ৪ হাজার টাকা লাভ হয়েছে। আর তাই দেখে রায়ান আবারো পার্টি করতে চায়। কিন্তু পারুল তো রায়ানকে বাধা দেয় টাকা এভাবে নষ্ট না করতে। কিন্তু রায়ান জেদ করতে থাকে পারুলের কোনো কথা শোনে না উল্টে পারুলের উপর মেজাজ দেখায়। পারুল তখন রায়ানকে নিজের ভাগের টাকা দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে।

পারুল বেরিয়ে গিয়ে পার্কে একটা বেঞ্চে বসে। চারিদিকে লোকজন নেই ফাঁকা অন্ধকার জায়গা। পারুলের তো একটু আধটু ভয় করতে শুরু করে। কিন্তু ওদিকে রায়ান পারুলের অনুপস্থিতে বিয়ার এনে চপের সাথে জমিয়ে খেতে শুরু করে। একটু পরেই বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় তূর্য। আর পারুলের ভয়টাই সত্যি হলো। পারুলের অনুপস্থিতে তাদের বাড়িতে ঢুকে রায়ানের মাথায় আঘাত করে তাকে বস্তায় বেঁধে নিয়ে যায় তূর্য। আর নিয়ে গিয়ে ফেলে দেয় জলে।

আরও পড়ুনঃ হয়ে গেল শেষ দিনের শুটিং! অন্তিমের দোরগোড়ায় মিঠিঝোরা! আর মাত্র কয়েকটা দিন তারপরেই বিদায়!

এদিকে পরের দিন পারুল এসে কলেজে রায়ানের খোঁজ করতে থাকে, সবাইকে বলে রায়ানকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরই তূর্যকে অবাক করে ফিরে আসে রায়ান। রায়ানকে দেখে তো অবাক হয়ে যায় তূর্য। তারপর রায়ান বলে তূর্য যে তাকে মেরে ফেলতে চেয়েছিল সেটার যেমন কোনো প্রমাণ নেই, তেমন এখন যদি তারা তূর্যকে মেরে ফেলে তাহলে সেটারও কোনো প্রমাণ থাকবে না।

Back to top button