তিনদিনে তিন লক্ষ টাকা জোগাড় করার চ্যালেঞ্জ নিলো পারুল! বোনের স্বপ্ন পূরণ করতে নিজের স্বপ্ন বিসর্জন! দুর্ধর্ষ আজকের পর্ব

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন রায়ানের মাকে বলে পারুলকে এমন কাজের চাপ দিতে যাতে সে পড়াশুনাই করতে না পারে। আর বাধ্য হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে। তাই পারুলকে বাড়ির সমস্ত কাজ করার দায়িত্ব চাপিয়ে দেয় রায়ানের মা। পারুল রায়ানের মায়ের চ্যালেঞ্জ একসেপ্ট করে এবং জানিয়ে দেয় বাড়ির সমস্ত কাজ করে সে নিজের স্বপ্ন পূরণ করবে। তারপর তো রায়ানের মায়ের কথা মতন পারুল লেগে পড়ে কাজে। পারুল যখন বাড়িঘর পরিষ্কার করছিল ঠিক তখনই ড্রয়িং রুমে বসে গল্প করছিল রায়ান, মল্লার, পিসিমণি সকলে। হঠাৎ করে মল্লার পারুলকে লক্ষ্য করে সবাই তো পারুলকে দেখে অবাক হয়ে যায়। এরপর রায়ানের তার মায়ের সাথে কথা বলতে চায়। কিন্তু পিসিমণি জানায় এটা পারুলের চ্যালেঞ্জ তাই তাকেই ফেস করতে হবে। নাহলে রায়ানের মা পারুলকে অপমান করার সুযোগ পেয়ে যাবে।

Zee Bangla Parineeta episode 21 August

তাই পারুলকে নিজে এই চ্যালেঞ্জ জিতে রায়ানের মাকে যোগ্য জবাব দিতে হবে। তারপর তারা সেখান থেকে চলে যায় যাতে পারুল অস্বস্তি বোধ না করে। পারল যখন ঘর মুছছিল তখন রায়ানের মা এবং কাকিমা এসে পারুলকে অর্ডার দিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই শিরিন এসে উপস্থিত, শিরিন তো পারুলের এই অবস্থা দেখে বেশ মজা পায়। ইচ্ছে করে পারুলের মোছা জায়গা নোংরা করে দেয়। যাতে পারুলকে আরো বেশি করে কষ্ট করতে হয়। পারুল তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, পারলে শিরিনকে সেখানেই খুন করে ফেলে। পারুলের চিৎকার শুনে সকলেই ছুটে আসে। পারুল জানায় কিভাবে শিরিন তার মোছা জায়গা আবারও নোংরা করে দিয়েছে। রায়ান তো শিরিনের শয়তানি ভালো মতোই জানে। সে শিরিনকে আবার সাবধান করে দেয়। বলে কম্পিটিশনটা যাতে ইউনিভার্সিটি মধ্যেই থাকে, বাড়ির মধ্যে যেন নোংরা পলিটিক্স না করে।

কিন্তু পারুল তো এত সহজে শিরিনকে ছেড়ে দেবে না। পারুল শিরিনের চক্রান্ত বুঝতে পেরে শিরিন যখন বাড়ি থেকে বেরোবে তখনই ঘর মোছার নোংরা এক বালতি জল শিরিনের মাথায় ঢেলে দেয়। ঠিক যেভাবে শিরিন পারুলকে বলেছিল সে দেখতে পাইনি বুঝতে পারেনি একই ডায়লগ শিরিনকে শুনিয়ে দেয় পারুল। শিরিনের এই অবস্থা দেখে তো রায়ান, মল্লার বাড়ির সকলে দারুন মজা পায়। ওদিকে ঠিক তখনই পারুলের কাছে ন্যাড়াগোয়াল থেকে তার মায়ের ফোন আসে। তার বোন টগরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর পেয়ে পারুল গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়। রায়ান মল্লারও যেতে চায়। রায়ানের মা প্রথমে বাধা দিলে সে কোন কথাই শোনে না।

আরও পড়ুনঃ অভিরূপের বাড়িতে গিয়েই ফুলকির হাতে এলো মোক্ষম প্রমাণ! সাপের ভয় দেখিয়েই হবে আসল রহস্যের সমাধান! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

গ্রামে গিয়ে পারুল জানতে পারে টগর বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। পারুলকে হিংসে করে বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে করতে চায়। সেরকমই একজন ছেলের সাথে টগরের সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু বিয়ের সম্বন্ধ করতে এসে ওই ছেলে দামী বাইক চেয়ে বসে এই পারুলের বাবার সেই ক্ষমতা নেই বলে ছেলের বাড়ির লোক বিয়ে ভেঙে চলে যায়। তাই পারুলের বোন বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু পারুল ঠিকই জানে তার বোনের খোঁজ কে দিতে পারবে। টগরের প্রাণের বন্ধু ভাদুর পেট থেকে টেনে কথা বের করে পারুল। আর ঠিক এসে টগরকে উদ্ধার করে। এদিকে বোনকে কথা দেয় সে ঠিক তিনদিনের মধ্যে তিন লক্ষ টাকা জোগাড় করে দেবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button