ব্যবসার কঠিন সংকটে পারুল! পাশে দাঁড়িয়ে সাহস জোগাল রায়ান! দূরত্ব ভুলে এবার কি তবে আরও কাছে পারুল-রায়ান?

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন যে কতটা নিচে নামতে পারে, তা এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেল। পারুলকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য সে একদল গুন্ডা পাঠায়। গুন্ডারা আচমকা পারুলের মাথায় জোরে আঘাত করে এবং তার গায়ে কেরোসিন ঢেলে জ্যন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করে। পুরো ব্যাপারটা ছিল ভীষণ ভয়ঙ্কর। কিন্তু পারুল এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে নয়। মাথায় অত বড় চোট আর চারপাশের আগুনের মধ্যেই সে একাই গুন্ডাদের সাথে লড়াই শুরু করে দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত সে যেভাবে বীরের মতো যুদ্ধ চালিয়ে গেল, তা সত্যিই দেখার মতো ছিল।
ঠিক যখন পারুল আর গুন্ডাদের সাথে পেরে উঠছিল না, তখনই ঘটল সিনেমার মতো এক ঘটনা সেখানে এসে হাজির হলো রায়ান! একদম হিরোর মতো এন্ট্রি দিয়ে সে পারুলকে বাঁচাতে ছুটে গেল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সে পারুলকে আগুনের মুখ থেকে টেনে বের করল, সেটাই রায়ানের আসল পরিচয়। এই ঘটনা প্রমাণ করে দিল যে, শুধু পারুল নয়, যেকোনো মানুষ বিপদে পড়লে রায়ান নিজের সবটুকু দিয়ে এভাবেই পাশে এসে দাঁড়ায়। রায়ানের এই সাহসের কারণেই পারুল সেবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল।
সুযোগ বুঝে পারুল যখন শিরিনের মুখোমুখি দাঁড়িয়ে তাকে কড়া ভাষায় ভয় দেখাল, সেই দৃশ্যটা ছিল দেখার মতো! পারুলের সেই রূপ দেখে শিরিন এতটাই ভয় পেয়ে গেল যে, নিজের সুরক্ষার জন্য আলাদা করে গানম্যান বা বডিগার্ড পর্যন্ত রাখল। শিরিন নিজেই বুঝে গেছে যে, আগের সেই নরম মনের পারুল আর নেই। মজার ব্যাপার হলো, পারুলের এই রূপ দেখে শিরিনের গানম্যানদের একজন তো বলেই বস ম্যাডাম মেয়েটার সত্যিই তেজ আছে, তার মানে, শত্রুপক্ষও এখন পারুলের সাহসের ফ্যান হয়ে গেছে।
তবে পারুলের বিপদ শুধু মারামারি নিয়েই ছিল না। ব্যবসার বড় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের চাপ আর গ্রামবাসীদের জমানো টাকা ফেরত দেওয়ার চিন্তায় পারুল ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ল। তার মনে হতে লাগল, এত কষ্টের এই ব্যবসার ভবিষ্যৎ বুঝি এখন একটা সুতোর ওপর ঝুলছে, যেকোনো সময় সব শেষ হয়ে যেতে পারে। গ্রামের গরিব মানুষদের টাকা কীভাবে ফেরত দেবে এই চিন্তায় পারুল কোনো দিশা খুঁজে পাচ্ছিল না।
আরও পড়ুনঃ ‘আমার সদ্য যা তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে…’ ‘চরম অপমান সহ্য করেছি!’ ‘উপায় ছিল না, মুখ বুজে সহ্য করেছি!’ পরমব্রত চট্টোপাধ্যায়ের বিস্ফোরক স্বীকারোক্তি কাঁপিয়ে দিল বিনোদন জগত!
ঠিক এই কঠিন সময়ে পারুলের জীবনে আবারও রায়ানের এন্ট্রি হলো। সে পারুলকে সাহস দিয়ে বলল “তুই যতবার হেরেছিস, ততবারই আবার উঠে দাঁড়িয়েছিস… এবারও তুই পারবি।” এই একটা কথাই পারুলের মনে আবার বেঁচে থাকার ও লড়াই করার শক্তি দিল। এই মুহূর্তটা দেখে মনে হচ্ছিল, রায়ান আর আগের মতো পারুলের থেকে দূরে থাকা কোনো মানুষ নয়। সে এখন পারুলের খুব আপন, যে সব বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়াতে প্রস্তুত।

