মৃ’ত্যুর মুখে পারুল! স্ত্রীকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, ব্যবসায়ের নানা ঝামেলা আর মনের ভেতরের অশান্তি থেকে একটু মুক্তি পেতে পারুল সিদ্ধান্ত নেয় সে গ্রামে চলে যাবে। তার আসল উদ্দেশ্য ছিল গ্রাম থেকে ব্যবসার জন্য ভালো চাল সংগ্রহ করা। তবে এই গ্রামটি পারুলের কাছে কেবল ব্যবসার জায়গা ছিল না, এর মাটি আর মানুষের সাথে জড়িয়ে ছিল তার ছোটবেলার অনেক আবেগ। শহরের কোলাহল আর মানসিক চাপ থেকে দূরে গিয়ে পারুল ভেবেছিল নিজের চেনা গ্রামে সে একটু শান্তি পাবে এবং ব্যবসার জন্য নতুন পথ খুঁজে পাবে। কিন্তু সে জানত না যে, সেখানে তার জন্য আরও বড় এক পরীক্ষা অপেক্ষা করছে।

গ্রামে পৌঁছানোর পরপরই পারুলের মনের শান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে হঠাৎ খবর পেল যে, পাশের জঙ্গলে এক ভয়াবহ আগুন লেগেছে এবং সেই আগুন খুব দ্রুত তাদের সোনার ধান ক্ষেতের দিকে ধেয়ে আসছে। এই ধান ক্ষেত পুড়ে যাওয়া মানে চাষীদের যেমন না খেয়ে মরতে হবে, তেমনি পারুলের ব্যবসাও পুরোপুরি শেষ হয়ে যাবে। এই ভয়ঙ্কর খবর শুনে পারুল আর ঘরে বসে থাকতে পারল না। সে ভয়ে ও আতঙ্কে চিৎকার করে তার বাবা ভুবনেশ্বরকে ডাকতে শুরু করল এবং নিজের জীবনের তোয়াক্কা না করে পাগলের মতো ছুটে গেল ধান ক্ষেতের দিকে, যেন যেকোনো উপায়ে ফসলগুলো বাঁচানো যায়।

দাউদাউ আগুনে যখন চাষীদের মাঠ পুড়ে ছাই হতে চলেছে, তখন সেখানে এসে পৌঁছায় পারুল, রুকু, অনিরুদ্ধ স্যার ও গ্রামের বাকি মানুষেরা। এই বিপদের কথা জানতে পেরে নিজের সব শত্রুতা ভুলে পারুলকে সাহায্য করতে ছুটে আসে ছোট রায়ানও। কিন্তু আগুন এত বড় ছিল যে, একা রায়ানের পক্ষে তা নেভানো কোনোভাবেই সম্ভব ছিল না। এই কঠিন সময়ে পারুল তার বুদ্ধি কাজে লাগায়। সে আধুনিক ড্রোনের সাহায্যে আকাশে কৃত্রিম বৃষ্টি নামায়। পারুলের এই দারুণ বুদ্ধির জোরে শেষ পর্যন্ত ধানের ক্ষেতের আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু পারুলের বিপদ এখানেই শেষ হয়নি। খলনায়িকা শিরিন যে কতটা নিচে নামতে পারে, তা এর পরেই বোঝা গেল। পারুলকে মেরে ফেলার জন্য সে গুন্ডা পাঠায়। গুন্ডারা পারুলের মাথায় আঘাত করে এবং তার গায়ে কেরোসিন ঢেলে জ্যন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করে পুরো দৃশ্যটাই ছিল ভীষণ ভয়ঙ্কর। তবে পারুল এত সহজে হার মানার মেয়ে নয়। মাথায় আঘাত নিয়ে এবং আগুনের মাঝে দাঁড়িয়েও সে গুন্ডাদের সাথে যেভাবে লড়াই করল, তা ছিল সত্যিই দেখার মতো। শেষ মুহূর্ত পর্যন্ত সে বীরের মতো যুদ্ধ চালিয়ে গেল।

আরও পড়ুনঃ ব্যবসায় পারুলকে পথে বসাতে ভয়ংকর চাল চালল শিরিন! সব অভিমান ভুলে ফের পারুলের পাশে রায়ান! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ঠিক যখন পারুল আর পেরে উঠছিল না, তখনই ঘটল সিনেমার মতো এক ঘটনা সেখানে হাজির হলো রায়ান! একদম হিরোর মতো এন্ট্রি দিয়ে পারুলকে বাঁচাতে ছুটে এলো সে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সে পারুলকে আগুনের মুখ থেকে উদ্ধার করল, সেটাই রায়ানের আসল পরিচয়। এই ঘটনা প্রমাণ করে দিল যে, শুধু পারুল নয়, যেকোনো মানুষ বিপদে পড়লে রায়ান নিজের সবটুকু দিয়ে এভাবেই পাশে এসে দাঁড়ায়। রায়ানের এই সাহসিকতার কারণেই পারুল এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল।

Back to top button